ঢাকা ০৯:২৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গোয়ালন্দে অসহায়দের মাঝে চিত্রনায়িকা রোজিনার শাড়ি-লুঙ্গি উপহার

মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ(রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৬:১৬:০৮ অপরাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪ ১৩০৯ বার পঠিত

আশির দশকের জনপ্রিয় অভিনেত্রী, চিত্র নায়িকা রোজিনা এক শতাধিক দুস্থ নারী ও পুরুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেছেন।

শনিবার (২৩ মার্চ) দুপুরে রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার জুড়ান মোল্লার পাড়ায় নিজ মায়ের বাড়ির উঠানে এসব অসহায় মানুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন তিনি। এছাড়া তিনি তার মায়ের নামে ‘দশ গম্বুজ মা খাদিজা জামে মসজিদ’ নির্মাণ করেছেন। সেই মসজিদ ও একটি স্থানীয় এতিমখানায় প্রায় চার শতাধিক রোজাদারকে ইফতার করাবেন তিনি।

এসময় পরিবারের সদস্যরা ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। যাকাতের অর্থ দিয়ে প্রতিবছর এ কর্মসূচি পালন করেন অভিনেত্রী রোজিনা।

উপকারভোগী আরশাদ শেখ বলেন,
বয়সের ভারে তেমন কাজ-কাম করতে পারিনা। মানুষের বাজার বাড়িতে পৌঁছে দেয়ার কাজ করি। আইজ রোজিনা আপা আমারে ডাইকা একটা লুঙ্গি দিছে। এহন আর চিন্তা নাই। অন্তত এই বছরডা চইলা যাবেনে।

স্থানীয় বাসিন্দা নাট‍্যকার মাঈনদ্দিন মানু বলেন, দেশের জনপ্রিয় নায়িকা রোজিনা ম্যাডাম প্রতিবছরের ন্যায় এবার ঈদের আগে গ্রামের বাড়ি এসে দরিদ্র মানুষের মাঝে শাড়ি-কাপড় বিতরণ করেন। সারাবছর এলাকার দরিদ্র মানুষকে উনি দান, সাদকা করে থাকেন।

তিনি বলেন, ‘আমরা রোজিনার সঙ্গে সারাজীবন কাটিয়েছি। যখন উনি গ্রামে ফিরে আসেন, তখন গ্রামের সাধারণ মানুষ আনন্দ প্রকাশ করেন। এলাকার মানুষের কথা চিন্তা করে বাড়ির আঙিনায় একটি চমৎকার ‘দশ গম্বুজ মা খাদিজা জামে মসজিদ’ নির্মাণ করেছেন নায়িকা। মসজিদটি নির্মাণের পর থেকে এখানে প্রচুর মুসুল্লি উপস্থিত হয় এবং দূর-দূরান্ত থেকে মসজিদটি দেখার জন‍্য অনেকেই আসেন।

গোয়ালন্দে অসহায়দের মাঝে চিত্রনায়িকা রোজিনার শাড়ি-লুঙ্গি উপহার

আপডেট সময় : ০৬:১৬:০৮ অপরাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪