ঢাকা ০৯:১১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গোয়ালন্দের পদ্মা নদীতে শিকার নিষিদ্ধ বিশাল এক শুশুক আটক

মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ (রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৮:৩৯:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ নভেম্বর ২০২৩ ৪০২ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে জেলের জালে শিকার নিষিদ্ধ প্রায় দুইমন ওজনের বিশাল একটা শুশুক আটক হয়েছে। পানি থেকে ডাঙ্গায় তোলার কিছু সময়ের মধ্যেই শুশুকটি মারা যায়।

এসময় শুশুকটি এক নজর দেখতে স্থানীয়রা ভিড় জমান। ক্রেতার অভাবে শুশুকটিকে কয়েকজন মাছ শিকারির কাছে মাত্র ৩ হাজার টাকায় বিক্রি করা হয়।

মাছ শিকারিরা শুশুকের তেল দিয়ে নদী হতে অন্যান্য মাছ ধরে থাকেন বলে স্থানীয়রা জানান।

শুক্রবার সকালে ( ৩ নভেম্বর) উপজেলার অন্তার মোড় এলাকায় পদ্মা নদীতে স্হানীয় জেলে ইউসুফ আলীর জালে শুশুকটি ধরা পড়ে।

জেলে ইউসুফ আলী জানান, ২২ দিন নদীতে মাছ শিকার নিষিদ্ধ ছিলো। শুক্রবার ভোরে কয়েকজন জেলে নিয়ে তিনি ট্রলারযোগে নদীতে মাছ শিকারে যান । নদীর বিভিন্ন পয়েন্টে জাল ফেলে চেষ্টা করতে থাকেন।

সকাল ৭ টার দিকে জালে প্রচন্ড ঝাঁকুনি দিলে টেনে তুলতেই দেখেন বড় ধরনের শুশুকটি আটকা পড়েছে। শুশুকটির ওজন প্রায় ২ মণ হবে। পরে বিক্রির উদ্দেশ্যে শুশুকটি দৌলতদিয়া ঘাটের মাছ ব্যবসায়ী দেলোয়ার হোসেনের আড়তে নিয়ে আসেন। সেখানে বিশেষ কোন আগ্রহী ক্রেতা পাওয়া যায় নি। পরে কয়েকজন মাছ শিকারি মিলে শুশুকটির মূল্য মাত্র তিন হাজার টাকা বললে তাতেই রাজি হয়ে বিক্রি করে দেই। তিনি আরো বলেন, এই প্রথম তার জালে শুশুক আটক হওয়ার ঘটনা ঘটল। শুশুক ধরা বা শিকার করা নিষিদ্ধ তা আমার জানা ছিল না।

গোয়ালন্দ উপজেলার অতিরিক্ত দায়িত্বে থাকা রাজবাড়ী সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মোস্তফা আল রাজিব মুঠোফোনে বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ অনুযায়ী শুশুক শিকার বা হত্যা করা, পাচার করা কিংবা ক্রয়- বিক্রয় করা আইনগত দন্ডণীয় অপরাধ। এ ধরনের অপরাধের সর্বোচ্চ শাস্তি ৫ বছরের কারাদন্ড অথবা ৫ লাখ টাকা জরিমানা।

গোয়ালন্দের পদ্মা নদীতে শিকার নিষিদ্ধ বিশাল এক শুশুক আটক

আপডেট সময় : ০৮:৩৯:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ নভেম্বর ২০২৩