ঢাকা ০৩:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

গোয়ালন্দের দৌলতদিয়া টার্মিনালে বিদ্যুৎ স্পৃষ্টে এক শ্রমিকের মৃত্যু

মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ (রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৬:০৩:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪ ২৪৮ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ট্রাক টার্মিনালে বিদ্যুতের পরিত্যক্ত এক খুঁটি তুলতে গিয়ে পাশে থাকা ১১ হাজার ভোল্টেজের বিদ্যুতের লাইনের সংস্পর্শে বিআইডব্লিউটিএ’ র আবতাব মন্ডল (২৭) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

সে দৌলতদিয়া শাহাদত মেম্বার পাড়ার মৃত সিদ্দিক মন্ডল এর ছেলে। তার স্ত্রী ও আব্দুল্লাহ নামের এক সন্তান রয়েছে।

শনিবার ২৩ মার্চ দুপুর আড়াইটা দিকে ট্রাক টার্মিনালে এ ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানান, কিছু দিন আগে দোলতদিয়া টার্মিনালের অবৈধ স্থাপনা উচ্ছেদ হয়েছে। সেসব জায়গায় আবারো নতুন করে স্থাপনা তৈরি হচ্ছে। সেই স্থাপনার পাশ থেকে পরিত্যক্ত বিদ্যুতের খুঁটিটি তুলতে গিয়ে পাশে থাকা নতুন স্থাপনা তৈরি হওয়াতে অনেকটাই বেক পোহাতে হয়েছে তাকে। এক পর্যায়ে খুঁটিটির মাথা গিয়ে পাশে থাকা ১১ হাজার ভোল্টেজের লাইনে ধাক্কা লাগার সাথেই বিকট শব্দ হয়ে আফতাব মাটিতে লুটিয়ে পড়ে। তখন স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বিআইডব্লিউটিএ আরিচা বন্দর ও পরিবহন কর্মকর্তা এস এম সাজ্জাদুর রহমান বলেন, ট্রাক টার্মিনালে উচ্ছেদের জায়গা গুলোতে ঘর তোলার জন্য সবাই দরখাস্ত করেছে। এখনো তাদেরকে ঘর তোলার অনুমতি দেয়া হয়নি। তারা জোর করেই ঘর তুলছে। এ বিষয়ে অচিরেই ব‍্যবস্থা নেয়া হবে।

গোয়ালন্দের দৌলতদিয়া টার্মিনালে বিদ্যুৎ স্পৃষ্টে এক শ্রমিকের মৃত্যু

আপডেট সময় : ০৬:০৩:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪