ঢাকা ০৩:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

গোয়ালন্দের দৌলতদিয়ায় ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

মো. সাজ্জাদ হোসেন -গোয়ালন্দ(রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৬:১৯:১৭ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩ ৩৩৬ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়াস্থ ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকিং শাখার “গ্রাহক তথ্য হালনাগাদ” এর উপর বিশেষ আলোচনা সভা ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০৬ নভেম্বর) বেলা ১২ টার দিকে দৌলতদিয়া ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংক কার্যালয়ে রাজবাড়ী ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংক শাখার আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংক দৌলতদিয়া শাখা’র প্রোপাইটর সালাউদ্দিন আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকিং শাখার সিনিয়র এরিয়া ম্যানেজার অসিত কুমার দে।

এসময় আরও উপস্থিত ছিলেন গোয়ালন্দ ডাচ্-বাংলা মাষ্টার এজেন্ট ব্যাংকিং শাখার প্রোপাইটর শেখ সালাউদ্দিন মাহমুদ রেজা, দৌলতদিয়া বাজার ব্যবসায়ী পরিষদের সহ-সভাপতি মো. আনোয়ার হোসেন সরদারসহ ব্যাংকিং শাখার গ্রাহক, সুধী-সমাজের প্রতিনিধিগণ প্রমূখ।

উপস্থিত অতিথিরা ব্যাংকিং শাখার গ্রাহকদেরকে তথ্য হালনাগাদ, ডি.পি.এস, নতুন একাউন্ট খোলা সহ বিভিন্ন বিষয় নিয়ে তাদেরকে পরামর্শ প্রদান করেন। অতিথিরা গ্রাহকদের সুবিধা-অসুবিধার কথা শোনেন এবং তাদের সমস্যার সমাধান ও সঠিক পরামর্শ প্রদান করেন। বক্তব্যে তারা আরও বলেন, ১৯৯৬ সালের ৩ জুন বাংলাদেশে ডাচ্-বাংলা ব্যাংকের যাত্রা শুরু হয়। এরপর থেকে সারা দেশে একের পর এক শাখা প্রতিষ্ঠার মাধ্যমে সুনামের সাথে গ্রাহকদের আস্থা অর্জনের মাধ্যমে ব্যাংকিং সেবা প্রদান করে আসছে।

গোয়ালন্দের দৌলতদিয়ায় ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

আপডেট সময় : ০৬:১৯:১৭ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩