ঢাকা ০১:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গোয়ালন্দের ক্ষুদে অ‍্যাথলেটদের জেলা পর্যায়ে ৮টি পদক জয়

মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ:
  • আপডেট সময় : ০৬:২৫:২২ অপরাহ্ন, শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৩ ৩১৮ বার পঠিত

রাজবাড়ী জেলায় অনুষ্ঠিত শেখ কামাল আন্ত স্কুল ও মাদ্রাসা অ‍্যাথলেটিক্স প্রতিযোগিতায় অংশ নিয়ে গোয়ালন্দের যুব অ‍্যাথলেটদের পদক জয়।

গত শুক্রবার (৩ জানুয়ারি) রাজবাড়ী কাজী হেদায়েত হোসেন স্টেডিয়ামে অনুষ্ঠিত শেখ কামাল আন্ত স্কুল ও মাদ্রাসা অ‍্যাথলেটিক্স প্রতিযোগিতায় অংশ নিয়ে বিভিন্ন ইভেন্টের মধ্যে গোয়ালন্দের রায়হান ১৫০০ মিটার দৌড় প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান, সিয়াম উচ্চলম্ফ প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান, আলীরাজ ২০০ মিটার দৌড় প্রতিযোগিতায় প্রথম স্থান, সজল উচ্চলম্ফ প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান, মায়া ২০০ মিটার দৌড় প্রতিযোগিতায় প্রথম স্থান, নোভা দীর্ঘলম্ফ প্রতিযোগিতায় তৃতীয় স্থান, মেঘলা, নোভা,মীম রিলে দৌড় প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে গোয়ালন্দের সম্মান অক্ষুন্ন রাখে।

বিজয়ী অ‍্যাথলেটদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজবাড়ী ২ আসনের সংসদ সদস্য আলহাজ্জ্ব জিল্লুল হাকিম এমপি। জেলা পর্যায়ে বিজয়ী অ‍্যাথলেটরা পরবর্তীতে আঞ্চলিক পর্যায়ে অংশগ্রহণ করবে।

এসময় গোয়ালন্দের ক্ষুদে অ‍্যাথলেটদের উৎসাহ প্রদান করতে জেলা স্টেডিয়ামে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্জ্ব মো. মোস্তফা মুন্সী, গোয়ালন্দ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও পৌর প‍্যানেল মেয়র নাসির উদ্দিন রনি, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ও গোয়ালন্দ ফুটবল একাডেমীর কোচ মো. আলমগীর হোসেন, ক্রীড়া সংস্থার সদস্য ও গোয়ালন্দ ফুটবল একাডেমীর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মিরাজ বিশ্বাস প্রমুখ।

গোয়ালন্দের ক্ষুদে অ‍্যাথলেটদের জেলা পর্যায়ে ৮টি পদক জয়

আপডেট সময় : ০৬:২৫:২২ অপরাহ্ন, শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৩