ঢাকা ১২:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গোয়ালন্দল আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেফতার

সিরাজুল ইসলাম- স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ০৪:২৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩ ১৬৫ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় প্রাইভেটকারসহ আন্তঃজেলা ডাকাত চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

বৃহস্পতিবার (৮ জুন) বেলা একটায় গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)স্বপন কুমার মজুমদার এক প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, গতকাল রাত দেড়টার দিকে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের একটি দল টহল দেওয়ার সময় ঢাকা খুলনা মহাসড়কের দৌলতদিয়া ইউনিয়নের বাংলাদেশ হ্যাচারীর সামনে সাদা রঙের একটি প্রাইভেট কারে কয়েকজন লোক শলাপরামর্শ করতে দেখে এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা দৌড়ে পালানোর চেষ্টা করে। পুলিশ এসময় দৌড়ে পাঁচ জনকে ধরতে পারলেও একজন পালিয়ে যায়।

গ্রেফতারকৃতরা হলো – মাদারীপুর জেলার শিবচর উপজেলার মৃত লাল মিয়ার ছেলে মোহাম্মদ আলী (৩১), নরসিংদী জেলার শেখের চরের মৃত জহর সরদারের ছেলে মোঃ মান্নান সরদার (৫২), একই জেলার মাধবদী থানার মোঃ কামাল হোসেনের ছেলে মোঃ শাওন আহম্মেদ, গাজীপুর জেলার কাপাসিয়া থানার মৃত হবি মিয়ার ছেলে মোঃ হেলাল মিয়া (৩২) এবং একই জেলার মাধবদি থানার মোঃ তারা মিয়ার ছেলে রিয়াজ হোসেন (২৫)।

এসময় ডাকাতদের কাছ থেকে বেশ কিছু দেশি অস্ত্র ও ডিবি পুলিশের দুটি পোশাক জব্দ করা হয়। যে পোশাক ব্যাবহার করে তারা গাড়ি থামিয়ে তল্লাশি করার নামে ডাকাতি করতো বলে স্বীকারোক্তি দিয়েছে বলে ওসি জানান।

তিনি আরও বলেন, আসামিদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ধারায় নিয়মিত মামলা দায়ের করে রাজবাড়ী বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

গোয়ালন্দল আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেফতার

আপডেট সময় : ০৪:২৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩