ঢাকা ০৫:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গোছলের সাবান নিয়ে তর্ক, প্রাণ গেলো মুসল্লীর

মানিক কুমার দাস, ফরিদপুর :
  • আপডেট সময় : ০৮:০৬:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০২৩ ১২৭ বার পঠিত

গোছলের সাবান নিয়ে তর্কে জড়িয়ে প্রাণ গেলো এক বৃদ্ধ মুসল্লীর। আজ বুধবার বেলা ১টার দিকে ফরিদপুর শহরের বদরপুর মারকায মসজিদে এ ঘটনা ঘটে।

নিহত ওই মুসল্লীর নাম আব্দুল জলিল (৭০)। তিনি জেলার মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নের তারাপুর গ্রামের বাসিন্দা।

এদিকে ঘাতক বদরপুর এলাকার বাসিন্দা মান্নান মুন্সী (৬০) কে মুসল্লীরা আটক করে পুলিশে সোপর্দ করেছে।

স্থানীয় বাসিন্দা শাহিন চৌধুরী জানান, মারকায মসজিদ থেকে প্রতি বৃহস্পতিবার তাবলিগের উদ্দ্যেশে বের হন মুসল্লীরা। তাবলিগের উদ্দ্যেশে মধুখালী থেকে আব্দুল জলিল গতকাল মঙ্গলবার বিকালে মসজিদে আসেন। আজ বুধবার দুপুরে স্থানীয় বদরপুর এলাকার বাসিন্দা মান্নান মুন্সী মসজিদে আসেন। গোছলের সাবান নিয়ে আব্দুল জলিলের সাথে তর্কে জড়িয়ে পড়েন মান্নান মুন্সী। এক পর্যায়ে মান্নান মুন্সী মসজিদের পাশে থাকা কাঠের চলা দিয়ে আব্দুল জলিলের মাথায় আঘাত করেন। ঘটনাস্থলেই আব্দুল জলিল মারা যান ।

ফরিদপুর কোতয়ালী থানার এস আই আব্দুল জব্বার জানান, খবর পেয়ে বিকাল ৪টার দিকে আব্দুল জলিলের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। মরদেহের সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

তিনি আরো জানান, ঘাতক মান্নান মুন্সীকে মসজিদের মুসল্লীরা আটক করে রাখে। পরে তাকে থানায় নিয়ে আসা হয়েছে। নিহত আব্দুল জলিলের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

ট্যাগস :

গোছলের সাবান নিয়ে তর্ক, প্রাণ গেলো মুসল্লীর

আপডেট সময় : ০৮:০৬:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০২৩