ঢাকা ০২:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাবুরার খোলপেটুয়া নদের বেড়িবাঁধে ভাঙন, আতঙ্কে এলাকাবাসী

আল-হুদা মালী, শ্যামনগর:
  • আপডেট সময় : ০৮:১৮:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪ ১২৭ বার পঠিত

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরার খোলপেটুয়া নদের বেড়িবাঁধে ভাঙন দেখা দিয়েছে। গত শনিবার (২২ জুন) দুপুরে শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯নং সোরা গ্রামের মালিবাড়ি এলাকায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বাঁধের ১৫ নম্বর পোল্ডারের ৪০ থেকে ৫০ মিটার অংশ নদে ধসে পড়ে।

বেড়িবাঁধ ভাঙনে হুমকিতে পড়েছে বাঁধসংলগ্ন গাবুরা ইউনিয়নের ৯নং সোরা, ডুমুরিয়া গ্রামসহ পার্শ্ববর্তী কয়েকটি গ্রামের প্রায় ৫ থেকে ৭ হাজার মানুষ। এ ছাড়া ভাঙনরোধে অবিলম্বে পাউবোর পক্ষ থেকে ব্যবস্থা না নেওয়া হলে অসংখ্য মাছের ঘের নদের লোনাপানিতে ডুবে যাওয়ায় আশঙ্কা করছেন স্থানীয় লোকজন।

৯নং সোরা গ্রামের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, শনিবার দুপুরে গ্রামের খোলপেটুয়া নদের তীরবর্তী বাসিন্দারা বেড়িবাঁধে হঠাৎ ফাটল ও ধস দেখেন। সহায়-সম্পত্তির ক্ষতির আশঙ্কায় এলাকার কিছু মানুষ ওই সময় বাঁধ রক্ষায় কাজ শুরু করেন। তবে আজ দুপুরের পরে বড় বড় মাটির খণ্ড নিয়ে বেড়িবাঁধের ৪০ থেকে ৫০ মিটার অংশ মুহূর্তেই নদে বিলীন হয়ে যায়।

৯নং সোরা গ্রামের মালীবাড়ি বেড়িবাঁধ এলাকার বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, আজ দুপুর থেকেই বাঁধ ধসে যাওয়া জায়গায় মাটি ও বস্তা ভর্তি বালু ফেলে প্রতিবন্ধকতা তৈরি করে ভাঙন আটকানোর চেষ্টা করেছেন তাঁরা। তবে দুপুরের পরে ভাঙনের পরিধি বেড়েছে। এভাবে চলতে থাকলে কী হবে, তা বলা যাচ্ছে না।

ভাঙ্গন কবলিত এলাকায় খবর নিয়ে জানা গেছে, বাঁধের যে স্থান ভেঙে গেছে সেখানকার বাঁধ আর দুই থেকে তিন হাত বাকি আছে। ওই বাঁধের মাটি ঢেউ লেগে ধুয়ে যাচ্ছে। ধসে যাওয়া স্থানে সংস্কারের চেষ্টা করছেন স্থানীয় বাসিন্দারা। কেউ পাশ থেকে মাটি কেটে ধসে যাওয়া স্থানে ফেলছেন আবার কেউ বস্তায় বালু ভর্তি করে ধসে যাওয়া বাঁধের স্থানে দিচ্ছেন।

গাবুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মনজুর হোসেন বলেন, এর আগে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বাঁধের ওই স্থান ভাঙন দেখা দিয়েছিল। সে সময় পাউবো ওই বাঁধ মেরামতের উদ্যোগ নেয়। তবে সঠিক তদারকি না থাকায় কাজে বাঁধটি মেরামতে ব্যাপক অনিয়ম হয়। এ কারণে মাস না পেরোতেই বাঁধটি ভাঙনের শঙ্কার মুখে পড়েছে। তিনি আরও বলেন, আজ দুপুর থেকে ভাঙনকবলিত স্থানে নদের পানি লেগে বাঁধের মাটি ঢেউ লেগে ধুয়ে যাচ্ছে।

এবিষয়ে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) পানি উন্নয়ন বোর্ডের সেকশন অফিসার সাজ্জাদুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, শনিবার দুপুরের পর গাবুরা ৯নং সোরা মালীবাড়ি সংলগ্ন বেড়িবাঁধে হঠাৎ নদী ভাঙনে বাঁধের বেশ কিছু অংশ ভেঙেছে। তবে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে সেখানে বালু ভর্তি জিও বস্তুা ফেলানোর ব‍্যবস্থা করা হয়েছে। তাছাড়া পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা কর্মচারীরা গাবুরার এ ভাঙন বিষয়ে খোঁজ খবর রাখছেন। আমি নিজেও সেখানে যাচ্ছি। জরুরী ভাবে রাতেই সেখানে বস্তা ফেলানোর কাজ করা হবে।

ট্যাগস :

গাবুরার খোলপেটুয়া নদের বেড়িবাঁধে ভাঙন, আতঙ্কে এলাকাবাসী

আপডেট সময় : ০৮:১৮:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪