ঢাকা ১২:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাবুরায় লিডার্সের উদ্যোগে কিশোরী মেয়েদের মাঝে ডিগনিটি কিট বিতরণ

আল-হুদা মালী-শ্যামনগর( সাতক্ষীরা) :
  • আপডেট সময় : ০৫:৫৩:২৪ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫ ২২৫ বার পঠিত

Oplus_131072

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে কিশোরী মেয়েদের মাঝে ডিগনিটি কিট বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘লিডার্স’। দুর্যোগপ্রবণ ও জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকার নারীদের মর্যাদাপূর্ণ, সুস্থ ও নিরাপদ জীবনযাপনে সহায়তা দিতে এ উদ্যোগ নেওয়া হয়। এতে সহায়তা করে ‘মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)’ ও সুইডেন দূতাবাস।

সোমবার (১৬ জুন) সকাল ১০টায় গাবুরা ইউনিয়ন পরিষদ চত্বরে এ ডিগনিটি কিট বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়নের (৭, ৮ ও ৯) সংরক্ষিত নারী সদস্য ফরিদা পারভীন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন লিডার্স-এর ‘ক্রিয়া প্রকল্প’ সমন্বয়কারী সুব্রত অধিকারী। মাসিক স্বাস্থ্যব্যবস্থাপনা ও সচেতনতা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন প্রকল্প কর্মকর্তা সুলতা রানী সাহা, আকতার হোসেন এবং এক অভিভাবক প্রতিনিধি তানিয়া সুলতানা।

প্রধান অতিথির বক্তব্যে ফরিদা পারভীন বলেন, “লিডার্স ও সহযোগী সংস্থাগুলোর এ কার্যক্রম কেবল সামগ্রী বিতরণ নয়, বরং নারী স্বাস্থ্য, নিরাপত্তা এবং আত্মসম্মানের প্রতি একটি সচেতন ও মানবিক প্রতিশ্রুতি। ডিগনিটি কিট নারীদের জন্য গুরুত্বপূর্ণ সহায়ক উপকরণ হিসেবে কাজ করবে।”

ডিগনিটি কিটে স্যানিটারি প্যাড, সাবান, বালতি, অন্তর্বাসসহ মেয়েদের প্রয়োজনীয় ব্যক্তিগত পরিচ্ছন্নতার সরঞ্জাম অন্তর্ভুক্ত ছিল।

গাবুরায় লিডার্সের উদ্যোগে কিশোরী মেয়েদের মাঝে ডিগনিটি কিট বিতরণ

আপডেট সময় : ০৫:৫৩:২৪ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫