ঢাকা ১১:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাছের গুড়িতে সড়ক দখল জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে শিক্ষার্থী ও পথচারীরা

মিজানুর রহমান-সদরপুর (ফরিদপুর):
  • আপডেট সময় : ০৩:১৭:৫৭ অপরাহ্ন, রবিবার, ২ এপ্রিল ২০২৩ ১৮৪ বার পঠিত

ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাশে সড়কে দুই পাশে গাছের গুড়ি দিয়ে দখল করে রেখেছে গাছ ব্যবসায়ীরা।

এতে বিদ্যালয়ের শিক্ষার্থী ও পথচারীরা প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে। দ্রæত সড়কের দুই পাশে থাকা গাছের গুড়ি অপসারন না করলে ওই স্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটতে পারে বলে মনে করেন স্থানীরা।

সরজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার হাট কৃষ্ণপুরের চিতাখোলা এলাকার সাহা পাড়া থেকে কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রর্যন্ত ফরিদপুর-তাড়াইল গুরুত্বপূর্ণ সড়কের দুই পাশে গাছের গুড়ি ফেলে দখল করে রেখেছে স্থানীয় গাছ ব্যবসায়ীরা।

স্থানীরা জানান, পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে ফরিদপুর-তাড়াইল সড়কে যানবাহন চলাচল বেড়েছে। সড়কের এই স্থানে গাছের গুড়ি রাখায় শিক্ষার্থী ও পথচারীদের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হয়। বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই সড়ক দিয়েই যাতায়াত করে, দুর্ঘটনা ঘটলে এর দ্বায় নিবে কে?

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আল মোজাহিদ জানান, উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয় পরিচালনা কমিটির মাধ্যমে তাদেরকে সতর্ক করা হয়েছিল। তারা আমাদের কথা কর্ণপাত করছে না।

এ ব্যাপারে সদরপুর উপজেলা নির্বাহী অফিসার আহসান মাহমুদ রাসেল বলেন, আমি নিজে বিদ্যালয়ে গিয়ে গাছ ব্যবসায়ীদের সতর্ক করেছিলাম। তারপর তারা কিছু গাছ সরিয়ে নিয়েছিল। বর্তমানে আবার গাছ রাখার ব্যাপারে আমি অবগত নই। স্কুলের পাশের ওই সড়কে গাছের গুড়ি রাখলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

গাছের গুড়িতে সড়ক দখল জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে শিক্ষার্থী ও পথচারীরা

আপডেট সময় : ০৩:১৭:৫৭ অপরাহ্ন, রবিবার, ২ এপ্রিল ২০২৩