ঢাকা ১২:২৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাইবান্ধা সদর হাসপাতালের নতুন ভবন পরিদর্শন করলেন জেলা প্রশাসক

মোঃ আবু জাফর মন্ডল,গাইবান্ধা:
  • আপডেট সময় : ০৭:০২:৪৪ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫ ৮৮ বার পঠিত

গাইবান্ধা সদর হাসপাতাল পরিদর্শন করলেন জেলা প্রশাসক মোঃ মাসুদুর রহমান।

আজ রবিবার জেলা প্রশাসক মো. মাসুদুর রহমান মোল্লা গাইবান্ধা হাসপাতালের নতুন ভবন পরিদর্শন করেন। উক্ত পরিদর্শনে উপস্থিত ছিলেন,গাইবান্ধা সদর হাসপাতালের সিভিল সার্জন ডা. রফিকুজ্জামান, হাসপাতালের তত্বাবধায়ক ডা. মো. শহীদুল্লাহ, পৌর প্রশাসক ও ডিডি এলজি এ কে এম হেদায়েতুল ইসলাম, এডিসি জেনারেল যাদব সরকার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস , আর এম ও ডা. আসিফউর রহমান সহ অন্যান্য চিকিৎসক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন ।

জেলা প্রশাসক মো.মাসুদুর রহমান মোল্লা গাইবান্ধা হাসপাতালে নতুন ভবন পরিদর্শনে এসে হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, জনগনের স্বাস্থ্যসেবা নিশ্চিত ও প্রত্যাশা পুরণে যে সমস্ত ঘাটতি রয়েছে তা পুরুণে ব্যবস্থা নেয়া হবে।

এ সময় গাইবান্ধা হাসপাতালের তত্বাবধায়ক ডা. মো. শহীদুল্লাহ বলেন, প্রায় ৪০ কোটি টাকা ব্যয়ে গাইবান্ধা জেলা হাসপাতালটির জন্য তৈরি হওয়া নয় (৯) তলা নতুন ভবন ২০২২ সালে হস্তান্তর হলেও তিন বছরেও চালু করা সম্ভব হয়নি।

তবে গত সপ্তাহে নতুন ভবনের বর্হি:বিভাগে ১২ টি সেবা চালু করা হয়েছে। তবে হাসপাতালে জনবল ও যন্ত্রপাতির সংকট রয়েছে । তারপরও আংশিকভাবে চিকিৎসক ও যন্ত্রপাতি ব্যবস্থা করে গাইনী, চক্ষু, কার্ডিওলোজিস্ট, শিশু, চর্ম, ইএনটি, অর্থোপেডিক্স,ডেনটিস্ট বা আরো যে সকল বিভাগ রয়েছে, আংশিক ভাবে সে গুলো চালু রয়েছে বলে তিনি জানান।

এদিকে আর এম ও ডা. আসিফউর রহমান বলেন,এখন থেকে নতুন ভবনে যে সব সেবা পাওয়া যাবে তা হলো-বহিঃবিভাগ,ফার্মেসী, ডেন্টাল ইউনিট, টিকেট কাউন্টার, রেডিওলোজী ও ইমেজিম প্যাথোলজী বিভাগ, এএনসি পিএনসি কর্নার, এন আই এবং সিবিই কর্নার,এমসিআই কর্নার, ওসিসি রোগী কল্যাণ ও সমাজসেবা বিভাগ কার্যক্রম রয়েছে।

ট্যাগস :

গাইবান্ধা সদর হাসপাতালের নতুন ভবন পরিদর্শন করলেন জেলা প্রশাসক

আপডেট সময় : ০৭:০২:৪৪ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫