ঢাকা ০৩:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাইবান্ধার সাদুল্লাপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ আবু জাফর মন্ডল, গাইবান্ধা:
  • আপডেট সময় : ০৮:৫৪:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ ২০৭ বার পঠিত

গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ২২০ পিস ইয়াবাসহ মো.আব্দুর রাজ্জাক শেখ (৪৭) নামের একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে তার বাড়ির শয়নকক্ষ থেকে ইয়াবা ট্যাবলেটসহ নগদ অর্থ উদ্ধার করা হয়।
‎
আজ ১৫ জুলাই মঙ্গলবার সকাল ৭টা ৩০ মিনিটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,গাইবান্ধা জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক মো. জুয়েল ইসলামের নেতৃত্বে একটি টিম দক্ষিণ কাজিবাড়ী সন্ধেলা গ্রামের অভিযুক্তের বাড়িতে অভিযান পরিচালনা করে।
‎
‎গ্রেফতারকৃত আব্দুর রাজ্জাক শেখ ওই গ্রামের মৃত আজিজার রহমান শেখ ও মোয়াঃ আমিনা বেওয়ার ছেলে। তার বসতঘরের ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে উদ্ধার করা হয় ২২০ পিস ইয়াবা ট্যাবলেট,যার ওজন ২২ গ্রাম। একইসাথে উদ্ধার করা হয় ইয়াবা বিক্রির ১,২০০ টাকা। জব্দকৃত আলামতের মোট মূল্য আনুমানিক ৬৭,২০০ টাকা।
‎
‎অভিযানে আরও উপস্থিত ছিলেন সহকারী উপ-পরিদর্শক মো.আবুল কাশেম এবং কয়েকজন সিপাহী। স্থানীয় দুইজন প্রত্যক্ষদর্শী সাক্ষীকেও অভিযানের সময় সঙ্গে রাখা হয়। উদ্ধারকৃত ইয়াবার একটি অংশ রাসায়নিক পরীক্ষার জন্য নমুনা হিসেবে সংগ্রহ করা হয়েছে এবং বাকিগুলো যথাযথভাবে সিলগালা করে জব্দ তালিকা তৈরি করা হয়।
‎
‎মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ সালের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় আসামির বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। জানা গেছে, তার বিরুদ্ধে এর আগেও সাদুল্লাপুর থানায় একটি মাদক মামলা রয়েছে, যার এফআইআর নং ৩১/১৩১, তারিখ ৩১ মে ২০২৪।
‎
‎মামলার তদন্ত পরিচালনা করবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গাইবান্ধা জেলা কার্যালয়।
‎

ট্যাগস :

গাইবান্ধার সাদুল্লাপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময় : ০৮:৫৪:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫