ঢাকা ০১:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বৃষ্টির জন্য নামাজ আদায়

শহীদুল ইসলাম শহীদ -গাইবান্ধা:
  • আপডেট সময় : ০৬:০১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ১২৩ বার পঠিত

বিরাজমান প্রচণ্ড তাপদাহে বিপর্যস্ত জনজীবন। বৃষ্টি না হওয়ায় নষ্ট হচ্ছে বিভিন্ন জাতের ফসল। নেমে গেছে পানির স্তর। দেখা দিয়েছে পানির তীব্র সংকট। রোদ আর তাপদাহে অতিষ্ট হয়ে পড়েছে জনজীবন।

বৃষ্টির আশায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সরকারি ডিগ্রি কলেজ মাঠে বিশেষ নামাজ (সালাতুল ইস্তেখারা) আদায় করেছেন এলাকা বাসী।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকালে কলেজ চত্বরে খোলা আকাশের নিচে ফাঁকা মাঠে নামাজ অনুষ্ঠিত হয়। বিশেষ এ নামাজে পৌরসভা সহ বিভিন্ন ইউনিয়নের কয়েকটি গ্রামের প্রায় সহস্রাধিক মুসল্লী অংশগ্রহণ করেন।

নামাজ শেষে তীব্র তাপদাহ থেকে মুক্তির জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন নাকাই হাট বালিকা উচ্চ বিদ্যালয়ের ধমীয় শিক্ষক মাওলানা আব্দুস সালাম নাটোরী।

এ বিষয়ে তিনি বলেন, দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় মানুষ পানির জন্য খুব বিপদে আছে। বৃষ্টি বা পানির জন্য আল্লাহ সালাতের মাধ্যমে চাইতে বলেছেন। আল্লাহর কাছে চাওয়া সুন্নাত। আর চাওয়াকে আরবিতে সালাতুল ইস্তেখারা বলা হয় অর্থাৎ পানির জন্য দোয়া করা।

ট্যাগস :

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বৃষ্টির জন্য নামাজ আদায়

আপডেট সময় : ০৬:০১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪