ঢাকা ০২:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাইবান্ধায় রক্তদান সংগঠন বাঁধনের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

‎ মোঃ আবু জাফর মন্ডল,গাইবান্ধা:
  • আপডেট সময় : ০৬:৪৮:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫ ৯৮ বার পঠিত

গাইবান্ধায় রক্তদান সংগঠন বাঁধনের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
‎স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধন-এর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ সোমবার (২৮ অক্টোবর ২০২৫) গাইবান্ধায় নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।
‎এ উপলক্ষে সকালে গাইবান্ধা সরকারি কলেজ ক্যাম্পাসে বাঁধন, গাইবান্ধা সরকারি কলেজ ইউনিটের উদ্যোগে কেক কাটা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে গাইবান্ধা সরকারি কলেজ পরিবারের পক্ষ থেকে বাঁধন ইউনিটকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
‎বক্তারা বলেন, বাঁধন শুধুমাত্র একটি স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন নয়, এটি মানবতার সেবায় নিবেদিত একটি সামাজিক আন্দোলন। তরুণ সমাজকে মানবসেবায় অনুপ্রাণিত করতে বাঁধনের ভূমিকা অনন্য। উক্ত
‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ, শিক্ষকবৃন্দ, বাঁধনের বর্তমান ও প্রাক্তন সদস্যসহ কলেজের শিক্ষার্থীরা। আরো
‎উল্লেখ্য, ১৯৯৭ সালের ২৮ অক্টোবর ঢাকার মিরপুরে বাঁধনের যাত্রা শুরু হয় রক্ত দাও, জীবন বাঁচাও,স্লোগান নিয়ে। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি সারাদেশে হাজারো অসহায় রোগীর জীবন বাঁচাতে রক্ত সরবরাহ করে মানবতার প্রতীক হিসেবে সবার অন্তরে জায়গা নিয়েছে।

ট্যাগস :

গাইবান্ধায় রক্তদান সংগঠন বাঁধনের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আপডেট সময় : ০৬:৪৮:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫