ঢাকা ০১:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গম চাষে আগ্রহ হারাচ্ছে কৃষকরা

জাহিদুল ইসলাম জাহিদ- লালমনিরহাট:
  • আপডেট সময় : ০৪:৪৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪ ১২৮ বার পঠিত

কৃষি সমৃদ্ধ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায়
গম চাষে উৎপাদন খরচ না ওঠায় আগ্রহ হারাচ্ছে কৃষকেরা। বাজারে গমের ন্যায্য মূল্যের অভাব ও সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করতে না পারা এবং কৃষি উপকরনের দাম বৃদ্ধি পাওয়ায় গম চাষ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন সাধারণ কৃষকগণ। গমের স্থলে ধান, ভুট্টা, তামাক সহ অন্যান্য ফসলের চাষাবাদে ঝুঁকছেন তাঁরা।

আধুনিক চাষাবাদ পদ্ধতির পূর্বে উত্তর অঞ্চল মঙ্গা পীরিত ছিল। মানুষ তিনবেলা ভাত পায়নি, অনুর্বর জমিতে ফসল উৎপাদন না হওয়ায় ভাতের পরিবর্তে গমের রুটি খেয়ে জীবন ধারণ করত। তাই প্রচুর পরিমাণে গেমের চাষাবাদ দেখা যেত। দিন পরিবর্তন হয়েছে শিক্ষিতের হার বেড়েছে, ব্যবসা বানিজ্য সহ শিল্পের প্রসার ঘটছে, ঘরে ঘরে চাকুরি জীবি ও উদ্যোক্তা বেড়েছে এছাড়াও আধুনিক চাষাবাদ পদ্ধতির কারণে অল্প জমিতে লাভজনক অধিক ফসল উৎপাদন করে জীবন জীবিকার মান উন্নত হয়েছে। অলাভজনক হওয়ায় আগেরকার মতো গম চাষাবাদের জমিও চোখে পড়ে না।

উত্তরের সীমান্তবর্তী জেলা লালমনিরহাট একসময় গম উৎপাদনে এগিয়ে থাকলেও এখন ক্রমাগত লোকসান হওয়ায় গম চাষ থেকে মুখ ফিরিয়ে
অন্য ফসল উৎপাদনে ঝুঁকছেন চাষীরা। এছাড়াও অভিযোগ রয়েছে, সিন্ডিকেটের কারণে কৃষকরা তাঁদের উৎপাদিত গম সরকারের খাদ্যগুদামে বিক্রি করতে পারেন না। বাজারে গমের ন্যায্য মূল্য না থাকা ও সরকার নির্ধারিত দরে বিক্রি করতে না পারায় এবং কৃষি উপকরনের দাম বৃদ্ধি পাওয়া এমন নানা কারণে দিন দিন গম চাষে আগ্রহ হারিয়ে ফেলছেন এ অঞ্চলের চাষীরা।

উপজেলার চর সিন্দুর্নার কৃষক আইয়ুব আলী বলেন, গম চাষ করে লাভ নেই তাছাড়াও বাজারে গমের থেকে ধান, ভুট্টা ও তামাকের চাহিদা এবং দাম বেশি। সরকারি ভাবেও যথা সময়ে গম কেনা হয় না। খাদ্যগুদামে সরকারিভাবে গম কেনার তালিকায় প্রকৃত কৃষকদের নামও থাকে না। সরকার গম কেনার জন্য দাম নির্ধারণ করে দিলেও এর সুফল পায় সিন্ডিকেট ব্যবসায়ীরা। তাই গম চাষে তেমন আগ্রহ নেই কৃষকদের।

হাতীবান্ধা উপজেলা কৃষি কর্মকর্তা সুমন মিয়া বলেন, কৃষকরা সব ধরনের ফসলই চাষ করছেন। তবে গম চাষে কৃষদের আগ্রহ কম। মুলত কৃষকরা যখন উৎপাদিত পণ্যের দাম কম পান তখন একটু সমস্যা হয়। কৃষকদের সব ধরনের সহযোগিতা ও পরামর্শ দেওয়া হচ্ছে। এ বছর হাতীবান্ধা উপজেলায় লক্ষমাত্রা ছিল ২২০ হেক্টর কিন্তু ১৭৮ হেক্টর জমিতে গম চাষ হয়েছে। গমের বাজার ব্যবস্থা ভালো না হওয়ায় অর্জিত লক্ষমাত্রার চেয়ে কম চাষাবাদ হয়েছে বলে জানান তিনি।

ট্যাগস :

গম চাষে আগ্রহ হারাচ্ছে কৃষকরা

আপডেট সময় : ০৪:৪৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪