ঢাকা ০৪:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

খোকসায় ১৯ শত ১০ জন কৃষক পেল বিনামূল্যে বীজ সার

পুলক সরকার- বিশেষ প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:১৪:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩ ১৬২ বার পঠিত

তেল,ডাল ও মসলা জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কুষ্টিয়ার খোকসা উপজেলার ১৯ শত ১০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

৩১ অক্টোবর মঙ্গলবার দুপুরে খোকসা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ২০২৩-২৪ অর্থবছরে তেল,ডাল ও মসলা জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনার আওতায় উপজেলার একটি পৌরসভা ও ৭ ইউনিয়নের ১৯শ জন ১০ জন কৃষকদের মধ্যে প্রত্যেককে ১ কেজি করে সরিষা বীজ, ১০ কেজি করে ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়।

খোকসা উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাসের সভাপতিত্বে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-৪ আসনের সাংসদ ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ।

উপজেলা কৃষি অফিসার সবুজ কুমার সাহার সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বাবুল আক্তার,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সেলিম রেজা,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা হাবিবুল্লাহ সহ অনেকেই।

বিতরণ অনুষ্ঠান শেষে স্থানীয় কৃষকদের সাথে মতবিনিময় সভায় এম,পি জর্জ বলেন, বর্তমান সরকার দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে কৃষিখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে,তারই পরিপেক্ষিতে কৃষি খাতে সর্বোচ্চ সরকারি বরাদ্দ দেওয়া হচ্ছে। সরকারি এই প্রণোদনা সঠিকভাবে কাজে লাগানোর জন্য কৃষি কর্মকর্তা ও কৃষকদের নানাবিধ দিক নির্দেশনা দেন এম,পি জর্জ।

খোকসায় ১৯ শত ১০ জন কৃষক পেল বিনামূল্যে বীজ সার

আপডেট সময় : ১০:১৪:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩