ঢাকা ১১:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

খোকসায় সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস’র স্টপেজ দাবি

পুলক সরকার- বিশেষ প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:৪৫:৫০ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩ ২৫৩ বার পঠিত

কুষ্টিয়ার খোকসা রেলওয়ে স্টেশনে সুন্দরবন এক্সপ্রেস ও বেনাপোল এক্সপ্রেস’র স্টপেজ এর দাবি করেছেন এলাকার সর্বস্তরের জনসাধারণ।

জেলাবাসীর স্বপ্ন ছিলো ট্রেনে করে ঢাকা যাওয়ার। পদ্মা সেতু দিয়ে ট্রেন চলাচল করবে সেই স্বপ্ন পুরণ হয়েছে এই জেলার মানুষের। ট্রেন চালুর আনন্দের পাশাপাশি ক্ষোভেরও সৃষ্টি হয়েছে খোকসাবাসীর।

চলতি মাসের ০২ তারিখ থেকে খোকসার ওপর দিয়ে পদ্মা সেতু হয়ে ঢাকা ও খুলনা অভিমুখে সুন্দরবন এক্সপ্রেস ও বেনাপোল এক্সপ্রেস নামক দুইটি ট্রেন চলাচল শুরু হয়েছে। কিন্তু ট্রেন দুইটির খোকসাতে কোনো স্টপেজ রাখা হয়নি যা এই অঞ্চলের মানুষের জন্য নিদারুণ কষ্টের কারণ। কুষ্টিয়া কোর্ট স্টেশন এবং রাজবাড়ী স্টেশনে স্টপেজ থাকলেও এই দুইটি স্টেশনের দূরত্ব আনুমানিক ৬৫ কিলোমিটার। সেক্ষেত্রে মধ্যবর্তী কোনো স্টেশনে একটি স্টপেজ থাকলে তা সবার জন্য সুবিধাজনক হতো। এখানে বিশেষভাবে উল্লেখ্য, রেলপথে খোকসা থেকে কুষ্টিয়ার দূরত্ব ২৫ কিলোমিটার এবং রাজবাড়ীর দূরত্ব ৪০ কিলোমিটার। এই সমস্ত দিক বিবেচনায় খোকসাতে অবশ্যই স্টপেজ প্রদান করা উচিত বলে দাবি করেন এই অঞ্চলের আপামর জনসাধারণ।

খোকসাতে স্টপেজ রাখা হলে এই উপজেলার একটি পৌরসভা ও ৭ টি ইউনিয়নের মানুষের ঢাকার সাথে যোগাযোগ সুবিধাসহ ব্যবসাবাণিজ্যর প্রসার ঘটবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

সুন্দরবন এক্সপ্রেস ও বেনাপোল এক্সপ্রেস এর খোকসা রেলওয়ে স্টেশনে স্টপেজ প্রদান করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন খোকসার সর্বস্তরের জনসাধারণ।

খোকসায় সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস’র স্টপেজ দাবি

আপডেট সময় : ০৪:৪৫:৫০ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩