খোকসায় শ্রমিক সংকটে কৃষকরা
- আপডেট সময় : ০৪:৫০:৫২ অপরাহ্ন, শনিবার, ৬ মে ২০২৩ ১৫১ বার পঠিত

শ্রমিক সংকটের কারণে বোরো ধান কাটা ও সংগ্রহের কাজে ব্যাপক সমস্যায় পড়েছেন কুষ্টিয়ার খোকসার কৃষকরা। দ্বিগুণ পারিশ্রমিক দিয়েও মিলছেনা শ্রমিক বলে জানিয়েছেন কৃষকরা। এতে সময়মতো ধান কেটে ঘরে তোলা নিয়ে যেমন শঙ্কা বাড়ছে, তেমনি বাড়তি খরচে শ্রমিক সংগ্রহের কারণে আর্থিক সংকটে পড়ছেন কৃষকরা। লাভের আশা ছেড়ে দিয়েছেন অনেক কৃষক।
অনেকে বাধ্য হয়ে পরিবারের লোকজন নিয়ে ধান কাটছেন। অনেকে আবার বাড়তি পারিশ্রমিক দিয়ে ধান কেটে ঘরে তুলছেন। এর ফলে উৎপাদন খরচ বেড়ে লোকসান হবে বলে জানিয়েছেন কৃষকরা।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুত্রে জানা যায়, এবারে বোরো ধানের লক্ষ্যমাত্রা ছিল ১১৫০ হেক্টর কিন্তু অর্জিত হয়েছে ১২২৫ হেক্টর। লক্ষ্যমাত্রার চেয়েও ৭৫ হেক্টর জমিতে বেশি বোরো ধানের আবাদ হয়েছে। হেক্টর প্রতি ধানের ফলন হয়েছে ৬.৬ মেট্রিক টন।
কৃষকদের ভাষ্যমতে, শ্রমিক সংকট চরমে। বাড়তি টাকা দিয়েও ধান কাটার লোক পাওয়া যাচ্ছে না। এতে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় লোকসানের মুখে পড়ার আশঙ্কা রয়েছে।
উপজেলার খোকসা ইউনিয়নের মোড়াগাছা গ্রামের কৃষক আব্দুল হাই জানান, প্রতিবার মাথাপিছু ৫০০ টাকা মজুরিতে শ্রমিক পাওয়া গেলেও এবার ৭০০/ ৮০০ টাকা দিয়েও লোক পাওয়া যাচ্ছে না।




















