ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

খোকসায় মহানামযজ্ঞ অনুষ্ঠানে অতিঃ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বৈজয়ন্ত বিশ্বাস

পুলক সরকার, কুষ্টিয়া:
  • আপডেট সময় : ১২:৫০:৫১ অপরাহ্ন, শনিবার, ৩ জুন ২০২৩ ৩৮৬ বার পঠিত

বিশ্ববাসীর শান্তি ও মঙ্গল কামনায় কুষ্টিয়ার খোকসার জানিপুর ইউনিয়নের খাগড়বাড়ীয়াতে পাঁচ দিনব্যাপী এ মহানামযজ্ঞের আয়োজন করেছে স্থানীয়রা।

এলাকাবাসী জানান, প্রতি বছর এই মহতী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গতকাল (০২ জুন) শুক্রবার উক্ত অনুষ্ঠান পরিদর্শন করেন অতিঃ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বৈজয়ন্ত বিশ্বাস (ভিক্টর)। এ সময় আরও উপস্থিত ছিলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এবং ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

উৎসব অঙ্গনে বসেছে হরেক রকমের স্টল। বিভিন্ন খাবার ও মনোহারি দোকানে ছিল মানুষের উপচে পড়া ভিড়। নানা বয়সী লোকের সমাগম ছিল অনুষ্ঠানকে ঘিরে।

কীর্তন শুনতে আসা ষাটোর্ধ্ব সুকদেব সরকার বলেন, এই কলিযুগে মানুষের মুক্তির একমাত্র পথই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের নাম শ্রবণ করা। তার এই নাম শ্রবণ করলে ইহলোকে ও পরলোকে শান্তি পাওয়া যায়। আমি আমার স্ত্রীকে নিয়ে এই নামকীর্তন শুনতে এসেছি। এখানে এসে আমার মন আনন্দে ভরে উঠেছে।

খোকসায় মহানামযজ্ঞ অনুষ্ঠানে অতিঃ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বৈজয়ন্ত বিশ্বাস

আপডেট সময় : ১২:৫০:৫১ অপরাহ্ন, শনিবার, ৩ জুন ২০২৩