ঢাকা ০৬:০৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

খোকসায় গমের বাম্পার ফলন

পুলক সরকার-কুষ্টিয়া:
  • আপডেট সময় : ০৪:২৬:২৫ অপরাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০২৩ ৩১৬ বার পঠিত

পুলক সরকার, কুষ্টিয়া:

কুষ্টিয়ার খোকসায় এবার গমের বাম্পার ফলন হয়েছে । চলতি মৌসুমে এ উপজেলায় ৭৮৯হেক্টর জমিতে বিভিন্ন জাতের গম চাষাবাদ করছেন কৃষকেরা। আবহাওয়া অনুকূলে থাকায় এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি গম উৎপাদন হবে বলে জানিয়েছে উপজেলা কৃষি বিভাগ।

উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, রোগবালাইয়ের তেমন আক্রমণ না থাকায় কৃষকেরা গমের ভালো ফলন পাচ্ছেন। খরচ কম হওয়ায় গম চাষাবাদেও আগ্রহী হচ্ছেন তারা। চলতি মৌসুমে উপজেলার কৃষকদের গম প্রণোদনার বীজ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, বিভিন্ন প্রদর্শনীর জন্য সার, বীজ ও কীটনাশক বিনা মূল্যে দেওয়া হয়েছে।

উপজেলায় এবার বারি ৩০, বারি ৩৩, বারি ২৮, বারি ২৬, বারি ২৫ ও ব্লাস্ট প্রতিরোধি জাত গম চাষ করা হয়েছে। এবার বিঘা-প্রতি গমের ফলন হচ্ছে ১৮ থেকে ২০ মণ।

খোকসা ইউ‌নিয়‌নের মোড়াগাছা গ্রা‌মের কৃষক আব্দুস সালাম প্রামাণিক ব‌লেন, এ বছর ১ বিঘা জ‌মি‌তে গ‌মের চাষ ক‌রে‌ছি, ফলনও ভা‌লো হ‌য়ে‌ছে। বর্তমা‌নে দামও ভা‌লো, লাভবান হ‌ব ব‌লে আশা কর‌ছি। প্রতি বিঘা জ‌মি‌তে গম চা‌ষে খরচ হয় ৬ হাজার টাকা এবং ফলন হয় ১৮ থে‌কে ২০ মণ।

খোকসা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সবুজ কুমার সাহা জানান, চল‌তি বছ‌রে ৫৬০ জন কৃষককে গম চা‌ষের জন‌্য প্রণোদনা দেওয়া হয়। গ‌মের চাষ বৃ‌দ্ধির জন‌্য, প্রণোদনা, প্রশিক্ষণ ও প্রয়োজনীয় পরামর্শ দি‌য়ে কৃষক‌দের উৎসা‌হিত করা হ‌চ্ছে। গমের আবাদে বোরো ধানের তুলনায় খরচ কম হওয়ায় চাষিরা আগ্রহী হয়ে উঠছেন।

খোকসায় গমের বাম্পার ফলন

আপডেট সময় : ০৪:২৬:২৫ অপরাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০২৩