ঢাকা ০৪:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

খোকসায় ওয়ান শুটার গান ও কার্তুজ উদ্ধার 

নিজস্ব সংবাদদাতা:
  • আপডেট সময় : ০৯:৩৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ৯৩ বার পঠিত

কুষ্টিয়ার খোকসা উপজেলার চরবিহারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন হাওড় নদীর ঘাটে পাটকাঠির নিচেই পরিতক্ত অবস্থায় ০১ টি দেশীয় তৈরি ওয়ান শুটার গান ও ০১ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে থানা পুলিশ। 

বুধবার(৩০ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ৩ টার দিকে হাওড় নদীর ঘাটে পাটকাঠির পালার ভিতর থেকে অস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়। 

স্থানীয়রা জানান, চরবিহারিয়া গ্রামের মৃত সত্য ঘোষের ছেলে স্বপন ঘোষ(৫০) পাটকাঠি রোদে শুকানোর জন্য নাড়ছিল। পাটকাঠি নাড়তে নাড়তে পরিতাক্ত অবস্থায় ০১ টি দেশীয় তৈরি ওয়ান শুটার গান ও ০১ রাউন্ড কার্তুজ দেখতে পেয়ে খোকসা থানা পুলিশকে খবর দেয়। পরে খোকসা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিত্যক্ত অবস্থায় ০১ টি দেশীয় তৈরি ওয়ান শুটার গান ও ০১ রাউন্ড কার্তুজ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয।

এর আগে চলতি মাসের ১১ তারিখ দিবাগত রাতভর অভিযান পরিচালনা করে ৬ জনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় এলাকাবাসী। তখন কোন অস্ত্র উদ্ধার হয়নি। সে সময় পুলিশ জানিয়েছিলেন, আটককৃতরা একতারপুর বাজারে ডাকাতির ঘটনার নিজেদের জড়িত থাকার ঘটনার সত্যতা স্বীকার করেছে। সেই সুত্র ধরেই স্থানীয়রা ধারণা করছেন, এক্তারপুর বাজারে ডাকাতির ঘটনায় এ অস্ত্র ব্যবহার করেছিলো ডাকাতরা।

এবিষয়ে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো: মোশাররফ হোসেন জানান, চরবিহারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন হাওড় নদীর ঘাট সংলগ্ন এলাকা থেকে ০১ টি দেশীয় তৈরি ওয়ান শুটার গান ও ০১ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।

খোকসায় ওয়ান শুটার গান ও কার্তুজ উদ্ধার 

আপডেট সময় : ০৯:৩৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬