ঢাকা ০৫:২৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

খোকসায় আমন ধানের বাম্পার ফলন

পুলক সরকার- বিশেষ প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৬:৫০:৪৬ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩ ২৪৯ বার পঠিত

কুষ্টিয়ার খোকসায় আমনের এবার বাম্পার ফলন হয়েছে। উপজেলাটির ১টি পৌরসভা ও ৯ ইউনিয়নে আমন ধানের সোনালী শীষে ভরে গেছে কৃষকের ক্ষেত। বাতাসে দোল খাচ্ছে সোনালী ধানের শীষ।

চলতি মৌসুমে উপজেলায় ৬হাজার ৭২৫ হেক্টরের লক্ষ্যমাত্রা নিয়ে ৬ হাজার ৯০০ হেক্টর জমিতে রোপা আমনের চাষ হয়েছে। নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে অতিরিক্ত ১৭৫ হেক্টর জমিতে আমনের আবাদ বেশী হয়। আমন মৌসুমে ব্রি ধান ৮৭, ৯৩, ৯০, ১০৩, ৭৫ ও বিনা-১৭ উন্নত জাতের রোপা আমন ধানের আবাদ করা হয়েছে। বিঘা প্রতি ২০ থেকে ২২ মণ ফলন হবে বলে আশা করছেন কৃষকরা।

কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, যারা একটু আগাম আমন ধান চাষ করেছেন তাদের ধানে পাক ধরেছে। এলাকায় ৩০ ভাগ ধান কাটা ও মাড়াই শুরু হয়েছে। তবে কদিন পরেই শুরু হবে পুরোদমে ধান কাটা। প্রকৃতি অনুকূলে থাকলে বাম্পার ফলন হবে বলে কৃষকরা নিশ্চিত।

উপজেলার গোপগ্রামের কৃষক মাসুদ প্রামাণিক বলেন, এ বছর ধান আবাদ করে আশার মুখ দেখছি। ধানের ফলন ভাল হওয়ার সম্ভবনা রয়েছে। আমন চাষে লাভের মুখ দেখবেন বলে জানান তিনি।

জয়ন্তীহাজরা ইউনিয়নের জয়ন্তীহাজরা গ্রামের কৃষক আব্দুল আজিজ জানান, উপজেলা কৃষি অফিসের পরামর্শে এবারে আমন মৌসুমে উন্নতমানের আমন ধান বীজ, যথা সময়ে ধান ক্ষেত্রে সার প্রয়োগ, সঠিক পরিচর্যা ও আবহাওয়া অনুকূলে থাকায় ধানের বাম্পার ফলন হয়েছে।

এবিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সবুজ কুমার সাহা বলেন, ভালো ফলন পেতে মাঠ পর্যায়ে আমি ও উপ-সহকারী কৃষি কর্মকর্তারা কৃষকদের বিভিন্নভাবে পরামর্শ দিয়েছি। ফলন ভালো পেতে ধানের পোকা দমনে আলোক ফাঁদ সহ উন্নত কলাকৌশল ব্যবহারে কৃষকদের পরামর্শ দেওয়ায় চলতি আমন মৌসুমে ধানের বাম্পার ফলন হয়েছে যা ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা প্রকাশ করছি।

খোকসায় আমন ধানের বাম্পার ফলন

আপডেট সময় : ০৬:৫০:৪৬ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩