ঢাকা ০৬:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

খোকসাতে এক পরিবারকে সমাজচ্যুত করে রেখেছে মাতব্বররা

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৪:৫৭:২৭ অপরাহ্ন, বুধবার, ১০ মে ২০২৩ ১৮২ বার পঠিত

কুষ্টিয়ার খোকসাতে প্রায় দুই বছর ধরে একটি পরিবারকে একঘরে করে রেখেছে সমাজপতিরা। যতই দিন যাচ্ছে ততই ওই পরিবারকে গ্রামের সবকিছু থেকে বিরত রাখার জন্য গ্রামের কতিপয় মাতব্বররা প্রতিনিয়তই জারি করছেন নতুন নতুন নিয়মকানুন। এতে করে ভীতি ও অসহায় জীবনযাপন করছে ওই পরিবার।

উপজেলার শিমুলিয়া ইউনিয়নের সিংঘরিয়া গ্রামের কানু ভাস্কর ও বিশ্বজিতের পরিবারকে সমাজচ্যুত করে রেখেছে ওই গ্রামের মাতব্বর সুভাস ও সুব্রত বিশ্বাস।

ভুক্তভোগীরা জানায়, তার নিজ বসতবাড়িতে ডাকাতির ঘটনায় থানার অভিযোগ দেয়াকে কেন্দ্র করে তাদেরকে একঘরে করে রাখা হয়েছে।

অভিযুক্ত সুভাস মাতব্বরের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যাইনি।

বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ খোকসা উপজেলার শাখার সাধারণ সম্পাদক নারায়ণ মালাকার এধরণের অপ্রত্যাশিত ঘটনার দু:খ ও নিন্দা প্রকাশ করে দ্রুত সমস্যাটি সমাধানের আশ্বাস দেন।

এবিষয়ে কুষ্টিয়া জেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এড জয়দেব বিশ্বাস জানান, তিনি পারিবারিক কাজে দেশের বাইরে ছিলেন। ঘটনাটির জন্য দু:খ প্রকাশ করে বলেন, সমস্যা থাকলে সমাধান আছে। একঘরে কোন সমাধান হতে পারে না। দ্রুত সমস্যাটি সমাধানের আশ্বাস দেন তিনি।

খোকসাতে এক পরিবারকে সমাজচ্যুত করে রেখেছে মাতব্বররা

আপডেট সময় : ০৪:৫৭:২৭ অপরাহ্ন, বুধবার, ১০ মে ২০২৩