ঢাকা ১০:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

খুলনা-০৬ আসনের নৌকার মাঝি রশীদুজ্জামান ৫৩ হাজার ভোটের ব্যবধানে জয়লাভ

মোঃ ফসিয়ার রহমান- পাইকগাছা (খুলনা):
  • আপডেট সময় : ০৫:১৮:৫৯ অপরাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০২৪ ৩০৩ বার পঠিত

খুলনা -০৬ আসনে মনোনয়নের ন্যায় নির্বাচনে ও চমক দেখিয়েছেন আ’লীগের মনোনীত সংসদ সদস্য নৌকার প্রার্থী মোঃ রশীদুজ্জামান। তিনি প্রতিপক্ষ স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব ইঞ্জিনিয়ার জি এম মাহবুবুল আলম কে প্রায় ৫৩ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করে প্রথম বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

জেলার কয়রা ও পাইকগাছা উপজেলা নিয়ে খুলনা -০৬ আসন গঠিত। এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন দৌড়ে চমক দেখান মোঃ রশীদুজ্জামান। কোন আলোচনার কেন্দ্র বিন্দুতে না থেকে ও দলীয় মনোনয়ন পেয়ে সবাই কে চমকে দেন পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান রশীদুজ্জামান। এ আসনে মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। জেলার গুরুত্বপূর্ণ এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ২হাজার ৩১৬ জন। রোববার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দুই উপজেলার ১৪২ টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী নৌকা প্রতীকে ১ লাখ ৩ হাজার ৩১ ভোট পেয়ে বেসরকারি ভাবে মোঃ রশীদুজ্জামান খুলনা -০৬ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব ইঞ্জিনিয়ার জি এম মাহবুবুল আলম ঈগল প্রতীকে পেয়েছেন ৫০ হাজার ২৬১ ভোট।

বিস্ময়কর এ বিজয়ে মোঃ রশীদুজ্জামান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পাইকগাছা কয়রার দলীয় নেতাকর্মী কর্মী সমর্থক এবং সাধারণ মানুষের জন্য উৎসর্গ করেছেন। তিনি নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়ে প্রতিহিংসা পরায়ন হয়ে সহিংসতা না করার জন্য সকলের প্রতি আহবান জানিয়েছেন।

ট্যাগস :

খুলনা-০৬ আসনের নৌকার মাঝি রশীদুজ্জামান ৫৩ হাজার ভোটের ব্যবধানে জয়লাভ

আপডেট সময় : ০৫:১৮:৫৯ অপরাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০২৪