ঢাকা ০৯:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

খুলনা বটিয়াঘাটায় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিক নির্যাতনের শিকার

মোঃ ইমরান হোসেন- বটিয়াঘাটা (খুলনা):
  • আপডেট সময় : ০৭:০০:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪ ২১৭ বার পঠিত

খুলনা বটিয়াঘাটায় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিক নির্যাতনের শিকার

এলাকায় চোর আটকের ঘটনার সংবাদ সংগ্রহ করতে গিয়ে দূর্বৃত্তদের হাতে জখম হয়েছে সাংবাদিক নিত্যানন্দ মহালদার।
ঘটনাটি ঘটেছে গত ১৮ ফেব্রুয়ারি রবিবার রাত ৯ টারদিকে বটিয়াঘাটা থানাধীন ডেউয়াতলা গ্রামের মনোজিতের বাড়িতে।

ঘটনার প্রত্যক্ষদর্শীদের তথ্যসূত্র থেকে জানা গেছে গতকাল রবিবার রাত নয়টার দিকে বটিয়াঘাটার ডেউয়াতলা গ্রামের মনোজিতের বাড়িতে চুরি হওয়ার ঘটনায় চোরকে আটক করে মনোজিতের বাড়ির লোকজন সহ আশেপাশের বেশ কিছু মানুষেরা এসে চোরকে উপর্যুপরি মারধর করতে থাকলে ঘটনার খবর পেয়ে দৈনিক জাতীয় নাগরিক ভাবনা পত্রিকার বটিয়া ঘাটা উপজেলা প্রতিনিধি নিত্যানন্দ মহালদার ঘটনা স্থলে তার পেশাগত দায়িত্ব পালনে সংবাদ সংগ্রহ করতে গিয়ে দেখতে পায় মনোজিতের বাড়িতে একজন চোর আটক করে বেশ কিছু মানুষেরা আটককৃত চোর কে দড়ি দিয়ে বেঁধে বেধড়ক মারপিট করছে যার বেহাল অবস্থা দেখে সাংবাদিক নিত্যানন্দ মহালদার বলছে এভাবে মারপিট না করে আপনারা পুলিশের সোপর্দ করুন তা না হলে ও মারা যাবে আর তাতে করে উপরন্ত আপনারা আইনি ঝামেলায় পড়বেন।
একথা বলার পর স্থানীয় ডেউয়াতলা গ্রামের ইকবাল শেখের ছেলে মোয়াইমিন শেখ (৩০) ও একই গ্রামে রউফ শেখের ছেলে মহিন শেখ (২৫) সহ অজ্ঞাত চার-পাঁচজনে সাংবাদিক নিত্যানন্দ মহালদারের দিকে তেড়ে এসে বলে তুই বেশি কথা বললে চোরের সহযোগী সাব্যস্ত করে তোকেও মারপিট করা হবে একথা বলতে বলতেই তারা সঙ্ঘবদ্ধভাবে নিত্যানন্দ মহালদার কে বেধড়ক মারপিট করে জখম করে।
তাতে তার শরীরের বিভিন্ন স্থানে লাঠি শুটা দিয়ে পিটিয়ে ও চড়ঘুসি লাথি মেরে শারীরিকভাবে যখন করে ফলে সে ঘটনার জেরে বেশি অসুস্থতার কারণে তাৎক্ষণিকভাবে বটিয়াঘাটা থানায় অভিযোগ করতে যেতে পারেনি বিধায় আজ সকালে বটিয়াঘাটা থানায় লিখিত অভিযোগ করেছে সাংবাদিক নিত্যানন্দ।
অভিযোগ সূত্রে আরও জানা যায় দুর্বৃত্তরা তাৎক্ষণিক তাকে মেরেই ক্ষান্ত হয়নি উপরন্ত তাকে জীবননাশের হুমকি দিয়ে বলেছে এরপরে বাড়াবাড়ি করলে তোর হাত পা ভাঙ্গা হবে এমনকি এলাকায় সাংবাদিকতার পরিবর্তে মানসম্মান খুইয়ে চোর সাব্যস্ত করা হবে।
তবে এ ঘটনার প্রতিবাদ করে দৈনিক জাতীয় নাগরিক ভাবনা পত্রিকার সম্পাদক শেখ রিফান আহমেদ সহ খুলনা বিভাগীয় ব্যুরো চীফ বিপ্লব সাহা ও অন্যান্য সাংবাদিক সংগঠনের সাংবাদিকগন ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে অনতিবিলম্বে দুর্বৃত্ত ও সাংবাদিক এর উপরে নির্যাতনকারী উল্লেখযোগ্য ব্যক্তিদের আটক করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানিয়ে বিবৃতি দিয়েছে সর্বস্তরের সাংবাদিকগন।

আপডেট সময় : ০৭:০০:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪