সংবাদ শিরোনাম ::
খুলনা আশুরা উপলক্ষে সিটি মেয়রের আর্থিক অনুদান বিতরণ
মিহির-খুলনা :
- আপডেট সময় : ০৬:৩৮:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০২৩ ৪৫০ বার পঠিত

খুলনা খালিশপুরে আশুরা উপলক্ষে খুলনা সিটি মেয়রের আর্থিক অনুদান বিতরণ করেন।
শুক্রবার সকালে ওব্যাট প্রাইমারি স্কুলে বাজমে হুসাইনি মুহররম কমিটির সার্বিক সহোযোগিতায় এসপিজি আরসি’র আয়োজনে সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক পবিত্র আশুরা উপলক্ষে আর্থিক অনুদান বিতরণ করেন।

এসপিজিআরসি খালিশপুর শাখার সভাপতি ফরিদ খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খালিশপুর থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জনাব আলহাজ্ব মনিরুল ইসলাম বাশার, মহিলা কাউন্সিলর পারভীন আক্তার, ১২ নং ওয়ার্ড এর নবনির্বাচিত কাউন্সিলর মাস্টার শফিকুল আলম, ১০নং ওয়ার্ড আওয়ামীলীগের নেতা ইমরুল ইসলাম, এসপিজিআরসি খালিশপুর সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির, শামিমুল বাহার, বাজমে হুসাইনি মুহররম কমিটির সভাপতি সাধারন সম্পাদক মোঃ কাউসার, শাহজাদ হুসাইন টেক্কা, গোলাম রব্বানী প্রমুখ।


















