ঢাকা ০৬:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

খুলনার পাইকগাছায় প্রধান শিক্ষক ও সভাপতির বিরুদ্ধে মানববন্ধন ও ঝাড়ু মিছিল

ফসিয়ার রহমান- পাইকগাছা (খুলনা):
  • আপডেট সময় : ০৯:০৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪ ১৫২ বার পঠিত

খুলনার পাইকগাছা খড়িয়া নবারুণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতির বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের প্রতিবাদ ও শাস্তির দাবীতে মানববন্ধন ও ঝাঁড়ুমিছিল হয়েছে।

উপজেলা খড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক চন্দ্র সরকার ও সভাপতি সমারেশ চন্দ্র সরকার। তাদের বিরুদ্ধে খুলনা জজ আদালতে নিয়োগে অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাৎ সংক্রান্ত মামলা রয়েছে। যার রায় ঘোষনা দিন ধার্য আগামী ২২ জুলাই। এর আগেই তড়িঘড়ি করে ১২ জুলাই আয়া, নিরাপত্তা কর্মী ও পরিচ্ছন্ন কর্মী পদে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। নিয়োগ বোর্ডের সংশ্লিষ্টদের যোগসাজস করে অনিয়ম, দুর্নীতি ও অর্থের বিনিময়ে এটা করা হয়েছে বলে অভিযোগে প্রকাশ। প্রধান শিক্ষক নিজ শালিকাকে শ্বশুর বাড়ীর লোকদের নিয়ে কোরাম পুরণ করে আয়া পদে নিয়োগ দেন। সভাপতি সমারেশ চন্দ্র সরকার তার ছোট ভাই ভবেশ চন্দ্র সরকারকে নিয়োগ দিয়েছেন। এছাড়াও ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য রবীন্দ্রনাথ ঢালীর ভ্যাগনে পলাশ মন্ডলকে নিয়োগ দিয়েছে। প্রধান শিক্ষক ভারত ও বাংলাদেশের দ্বৈত নাগরিক বলে জানা যায়। ভারতের পশ্চিম বঙ্গের বর্ধমান জেলার বড়শুল গ্রামের বাসিন্দা। যার ভারতের ভোটার তালিকায় ভোটার নং ৯৯৮ এবং বাংলাদেশের ভোটার আইডি নং-৪৭১২৯৭১৪১৫০২।

এলাকাবাসীর পক্ষে অভিযোগকারী প্রকাশ চন্দ্র সরকার বলেন, প্রধান শিক্ষক ও সভাপতি চরম দুর্নীতিবাজ। একারণে তাদের বিরুদ্ধে আদালতে মামলা ও ইউএনও অফিসে অভিযোগ করা হয়েছে। মঙ্গলবার বিদ্যালয়ের সামনে নারী-পুরুষ মানববন্ধন ও ঝাড়ুমিছিল করে।

এব্যাপারে প্রধান শিক্ষকের কাছে জানতে চাইলে তিনি মুঠোফনে জানান, নিয়মানুযায়ী নিয়োগ দেয়া হয়েছে। আমি পাইকগাছার বাইরে আছি। বিকেলে এসে আপনাদের সাথে দেখা করবো।

খুলনার পাইকগাছায় প্রধান শিক্ষক ও সভাপতির বিরুদ্ধে মানববন্ধন ও ঝাড়ু মিছিল

আপডেট সময় : ০৯:০৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪