ঢাকা ০২:২৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

খুলনার ডুমুরিয়ায় ভয়াবহ সড়ক দূর্ঘটনায় একই পরিবারের ৪ সদস্যসহ নিহত ৫

জাহাঙ্গীর আলম মুকুল -ডুমুরিয়া (খুলনা):
  • আপডেট সময় : ০৮:৪৬:৪২ অপরাহ্ন, শনিবার, ১০ ফেব্রুয়ারী ২০২৪ ২৩০ বার পঠিত

ডুমুুরিয়ার আঙ্গারদহ নামক স্থানে ভয়াবহ সড়ক দূর্ঘটনায় একই পরিবারের ৪ জনসহ ৫ জন নিহত হয়েছে।

গুরুতর আহত হয়েছেন ২ জন। ঘাতক ট্রাককে আটক করেছে পুলিশ। প্রায় ১ ঘন্টা খুলনা-সাতক্ষীরা মহাসড়কে যানচলাচল বন্ধ ছিল।
হাসপাতালে চলছে নিহতদের স্বজনদের গগন বিদারী আহাজারী।হাসপাতাল ও খর্ণিয়ক হাইওয়ে পুলিশ সুত্রে জানা যায়, ডুমুরিয়ার খুলনা-সাতক্ষীরা মহাসড়কের আঙ্গারদহ নামক স্থানে শনিবার বিকেল সাড়ে ৩ টার দিকে মাটিবাহী ডাম্পার ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সময়ে ঘটনাস্থলেই ইজিবাইক চালক ডুমুরিয়া উপজেলার জিয়ালতলা গ্রামের বিশ্বজিত বিশ্বাস(৩৫), তার শাশুড়ি বিলপাবলা গ্রামের মৃত অনিমেশ ঢালীর স্ত্রী অমরী ঢালী (৫৫), বিশ্বজিত বিশ্বাসের শ্যালক অপু ঢালীর স্ত্রী নিপা ঢালী (২৮) ও আঙ্গারদহ গ্রামের হান্নান মোড়ল ওরফে তাজুর ছেলে সাব্বির মোড়ল (২৫) নিহত হয়।
দূর্ঘটনাস্থল থেকে গুরুতর আহত বিশ্বজিতের মেয়ে অর্ণি বিশ্বাস (৪), ছেলে অর্জিত বিশ্বাস (৬) ও স্ত্রী অন্তিমা বিশ্বাস (২৮) কে ডুমুরিয়ার ফায়ার সার্ভিস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তাদেরকে দ্রæত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে অবুঝ শিশু অর্নি বিশ্বাস (৪) মৃত্যু বরন করে। ঘাতক ডাম্পার ট্রাককে আটক করা হয়েছে। যার নম্বর (খুলনা মেট্রো শ ১১-০৫১০)। ট্রাকটি এমএসবি ভাটার মালিক পুষ্পক সরদারের বলে জানা গেছে। দূর্ঘটনার পরে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে এক ঘন্টা যানচলাচল বন্ধ ছিল।

তাৎক্ষনিক ঘটনাস্থলে খর্ণিয়া হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হামিদউদ্দিন ও ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ শুকান্ত সাহা উপস্থিত হয়ে যান চলাচল স্বভাবিক করেন।

এবং তারা জানান, ট্রাক ও যাত্রীবাহী ইজিবাইকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া হাসপাতালে নেওয়ার পর আরও তিনজন মারা গেছেন বলে জানা গেছে।ঘাতক ট্রাকটিসহ ইজিবাইক আটক করা হয়েছে।

খুলনার ডুমুরিয়ায় ভয়াবহ সড়ক দূর্ঘটনায় একই পরিবারের ৪ সদস্যসহ নিহত ৫

আপডেট সময় : ০৮:৪৬:৪২ অপরাহ্ন, শনিবার, ১০ ফেব্রুয়ারী ২০২৪