ঢাকা ০৭:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

খুলনায় ট্রাকের ধাক্কায় ইজিবাইকের ২ যাত্রী নি-হ-ত, আহত ৩

জাহাঙ্গীর আলম মুকুল - ডুমুরিয়া (খুলনা):
  • আপডেট সময় : ০৫:৩৯:২২ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫ ১৪৮ বার পঠিত

খুলনা-সাতক্ষীরা মহাসড়কের হোগলাডাঙ্গা নামক স্থানে, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রায়হান নামে এক শিশু ও জুয়েল রানা নামের একজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত আরও তিনজন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান,সোমবার ৩০ জুন সকাল সাড়ে ৯টার দিকে হোগলাডাঙ্গা মোড়ে খুলনামুখী একটি ইজিবাইক যাত্রী উঠাছিলো,এ সময় পিছন দিক থেকে দ্রুতগামী একটি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই নিহত হয় হরিণটানা থানাথীন বাঁশবাড়িয়া এলাকার বাসিন্দা শিশু রায়হান।

আহত চারজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে,সেখানে জুয়েল রানা নামের অন্য আরেকজনের মৃত্যু হয়। তবে তার নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আহতরা হলেন ইজিবাইক চালক কবির, যাত্রী টিটু ও নগেন্দ্রনাথ সরকার।
দুর্ঘটনার প্রতিবাদে স্থানীয় লোকজন খুলনা-সাতক্ষীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
খুলনা মেট্রোপলিটন পুলিশের হরিণটানা থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল বাশার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটিকে জব্দ করা হয়েছে এবং চালককে আটকের চেষ্টা চলছে।

খুলনায় ট্রাকের ধাক্কায় ইজিবাইকের ২ যাত্রী নি-হ-ত, আহত ৩

আপডেট সময় : ০৫:৩৯:২২ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫