ঢাকা ০৮:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

খানসামায় স্কুলগামী ছাত্রীকে উত্ত্যক্তের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

মোঃ লায়ন ইসলাম-খানসামা (দিনাজপুর):
  • আপডেট সময় : ০৭:৫৭:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪ ১৩৪ বার পঠিত

দিনাজপুরের খানসামায় উপজেলায় স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে মো. শাকিল ইসলাম (২২) নামের এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন খানসামা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশিক আহমেদ।
আটককৃত মো. শাকিল ইসলাম (২২) উপজেলার দুহশুহ (বাট্টু পাড়া) গ্রামের মো. ফয়েজ উদ্দিনের ছেলে। নির্যাতিত ছাত্রী স্থানীয় একটি বিদ্যালয়ের শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ওই ছাত্রী বিদ্যালয়ে আসার সময় রাস্তার পথিমধ্যে অভিযুক্ত ব্যক্তি তার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয়। পরে, ওই ছাত্রী চিৎকার করলে আশেপাশের লোকজন ছুটে আসে। উৎসুক জনতা তাকে আঘাত ও আটক করে রাখেন। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উপস্থিত হয়ে ঘটনাস্থলেই তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে। প্রাথমিক চিকিৎসার জন্য তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হলে, চিকিৎসা শেষে থানা পুলিশের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশিক আহমেদ বলেন, খবর পেয়ে ওই যুবককে আটক করা হয়। পরে নারীর প্রতি শ্লীলতাহানি উদঘাটিত হওয়ায় ১৮৬০ এর ৫০৯ ধারায় ঘটনাস্থলেই তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাহারুল ইসলাম জানান, এক স্কুলছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে এক যুবককে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার বিকেলে তাকে দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে।

খানসামায় স্কুলগামী ছাত্রীকে উত্ত্যক্তের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

আপডেট সময় : ০৭:৫৭:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪