ঢাকা ০৫:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

খানসামায় যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

মোঃ লায়ন ইসলাম- খানসামা (দিনাজপুর);
  • আপডেট সময় : ০৩:০২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪ ২৪১ বার পঠিত

সারা দেশের ন্যায় যথাযোগ্য মর্যাদা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনাজপুরের খানসামায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।

দিবসটি উপলক্ষে দিনের প্রথম প্রহরে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে সূচনা হয়। এরপর কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, উপজেলা আনসার ভিডিপি, স্বেচ্ছাসেবী সংগঠনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।

পরে উপজেলা প্রশাসনের আয়োজনে খানসামা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। এরপরে বীর মুক্তিযোদ্ধাগণের সংবর্ধনা ও আলোচনা সভা ও উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়। বিভিন্ন ইভেন্টে খেলাধুলা, কুচকাওয়াজ অংশগ্রহণকারীগণ পুরস্কার গ্রহণ করেন। উক্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাজ উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনজিল আফরোজ পারভিন,থানা অফিসার ইনচার্জ মোজাহারুল ইসলাম, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা শিক্ষক এবং ছাত্র-ছাত্রী এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

খানসামায় যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

আপডেট সময় : ০৩:০২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪