ঢাকা ০৭:৩১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

খানসামা (দিনাজপুর):

খানসামায় বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায়

মোঃ লায়ন ইসলাম- খানসামা (দিনাজপুর):
  • আপডেট সময় : ০১:৫৬:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ২৯৭ বার পঠিত

গত দুই সপ্তাহ ধরে তীব্র দাবদাহে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেড়ে যাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ব্যাহত হচ্ছে, মানুষের স্বাভাবিক কর্মচঞ্চলতা। বৃষ্টি না হওয়ায়, নষ্ট হচ্ছে ফসল। প্রখর রৌদ্র আর তীব্র গরমে অতিষ্ট হয়ে পড়েছে সাধারণ মানুষ। তাই এক পশলা বৃষ্টির জন্য হাহাকার করছে দেশের মানুষ।

এমন সংকটময় মুহূর্তে রহমতের বৃষ্টির প্রত্যাশা করে বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ১০টায় দিনাজপুরের খানসামা উপজেলায় বাংলা বাজার (বুড়ির বাজার) এলাকায় আঙ্গারপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে খোলা আকাশের নিচে বিশেষ নামাজ (সালাতুল ইস্তিস্কার) আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

এ সময় মুসল্লিরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে দুই রাকাত সুন্নত নামাজ আদায় করেন। এতে ইমামতি ও দোয়া পরিচালনা করেন খানসামা ওলামা পরিষদের সভাপতি মাওলানা মো. আনিছুর রহমান। নামাজের শুরুতে খুতবা পাঠ ও নামাজ শেষে বৃষ্টির প্রত্যাশায় মহান আল্লাহর রহমত কামনা করে বিশেষ মোনাজাত করেন। এতে বিভিন্ন এলাকার মুসল্লিরা তওবা ও ক্ষমা প্রার্থনা করেন।

নামাজে আগত মুসল্লিরা বলেন, তীব্র তাপপ্রবাহে সাধারণ মানুষ খুব কষ্টে দিন পার করছে। গরমের তীব্রতায় ঘরে-বাইরে কোথাও শান্তি নেই। সেজন্য আল্লাহর রহমতের আশায় নামাজ আদায় করে বৃষ্টি প্রার্থনা করতে সকলে সমবেত হয়েছে।

খুতবায় ইমাম আনিছুর বলেন, আল্লাহর কাছে এই নামাজের মাধ্যমে বৃষ্টি কামনা করেছি। বর্তমান বৃষ্টি না হওয়ার মূল কারণ হচ্ছে বিভিন্ন ধরনের পাপ। এরমধ্যে উল্লেখযোগ্য হলো সমাজে নারীরা সহজলভ্য হয়ে গেছে, বর্তমানে হত্যাকাণ্ড বেড়ে যাচ্ছে, ফিলিস্তিনে মুসলিমদের উপর প্রতিনিয়ত হামলা করে হত্যা করা হচ্ছে মুসলিমদের। আল্লাহর রহমতের বৃষ্টি দিয়ে আমাদের জনপদকে শান্ত করে দিতে পারেন এই আশাবাদ জানিয়ে আমরা নামাজ আদায় করেছি।

খানসামা (দিনাজপুর):

খানসামায় বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায়

আপডেট সময় : ০১:৫৬:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪