ঢাকা ০৭:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

খানসামায় বিশ্ব মা দিবস পালিত

মোঃ লায়ন ইসলাম- খানসামা (দিনাজপুর):
  • আপডেট সময় : ০৬:০৯:৩৬ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪ ১৮৯ বার পঠিত

সন্তানের জীবনের প্রথম স্পর্শ মা। মাকে নিয়ে সবার ভালবাসা ও আবেগ একটু বেশী। মায়ের প্রতি এই সম্মান প্রদর্শনে আরো উদ্ধুদ্ধ করতে দিনাজপুরের খানসামা উপজেলায় মায়েদের পা ধুয়ে সম্মান প্রদর্শন ও ফুলেল শুভেচছায় সিক্ত করে বিশ্ব মা দিবস উদযাপন করলো শিক্ষার্থীরা।

রবিবার (১২ মে) সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে বিশ্ব মা দিবস-২০২৪ উপলক্ষে এই আয়োজন অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সংশ্লিষ্ট স্কুলের শিক্ষক ও অভিভাবকরা।

আয়োজকরা জানায়, মায়েদের প্রতি সন্তানদের শ্রদ্ধা বাড়াতে এই আয়োজন। কারণ মায়েরা সংসারের নানা কাজে ব্যস্ততার মধ্যেও কঠোর পরিশ্রম করে সন্তানদের লালন পালন করছেন। এই দিনটিতে তাদের সম্মান জানাতে এই আয়োজন করা হয়েছে। শিক্ষার্থী ও মায়েরা সকলেই বেশ উপভোগ করেছেন এই অনুষ্ঠানটি।

খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: তাজ উদ্দিন বলেন, পরিবার, সমাজ তথা দেশ গঠনে মায়েদের ভূমিকা অনন্য। আধুনিক মায়েদার দ্বারা আধুনিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব। স্মার্ট দেশ গঠনে মায়েদের অংশগ্রহণ আরও দৃশ্যমান হোক এই প্রত্যাশা করি। এর ক্ষুদ্র প্রয়াস হিসেবে এই আয়োজন।

খানসামায় বিশ্ব মা দিবস পালিত

আপডেট সময় : ০৬:০৯:৩৬ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪