ঢাকা ০৪:০৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

খানসামায় বিএনপির আয়োজনে আলোচনা সভা,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোঃ লায়ন ইসলাম-খানসামা (দিনাজপুর):
  • আপডেট সময় : ০৭:৪৮:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ২৩৩ বার পঠিত

বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনায় দিনাজপুরের খানসামা উপজেলায় আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ মার্চ) বিকেলে উপজেলার গোয়ালডিহি পুলহাট আরএটি ইট ভাটা প্রাঙ্গণে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের অংশগ্রহণে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক চৌধুরী বিএসসি’র সভাপতিত্বে ও সদস্য শফিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান মিয়া। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক রবিউল আলম তুহিন, গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন, খামারপাড়া ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক চৌধুরী ,উপজেলা বিএনপির সদস্য সাইয়েদ আহমেদ সেলিম বুলবুল ও আজিজার রহমান শাহসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।

সভায় খালেদা জিয়া ও তারেক জিয়ার সুস্থতা কামনায় দোয়া চেয়ে প্রধান অতিথির বক্তব্য বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান মিয়া বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার ইসলাম ধর্মের আনুষ্ঠানিকতাগুলো ধ্বংস করে ভারতকে সন্তুষ্ট করার জন্য কাজ করছে। তাঁদের এসব চক্রান্ত ও দু:শাসন থেকে মুক্তির জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

খানসামায় বিএনপির আয়োজনে আলোচনা সভা,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় : ০৭:৪৮:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪