ঢাকা ০৯:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

খানসামায় ফার্মেসিতে অনুমোদনহীন ওষুধ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

মোঃ লায়ন ইসলাম,খানসামা (দিনাজপুর):
  • আপডেট সময় : ০৫:৫৮:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫ ১৭২ বার পঠিত

Oplus_0

দিনাজপুরের খানসামা উপজেলায় অনুমোদনহীন খাওয়ার স্যালাইন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুত রাখার অভিযোগে সজীব ফার্মেসির মালিককে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে উপজেলার ঘাটপাড় এলাকায় উপজেলা প্রশাসন ও ঔষধ প্রশাসন অধিদপ্তরের যৌথ অভিযানে এ শাস্তি দেওয়া হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান সরকার।

অভিযানকালে ফার্মেসি থেকে অনুমোদনবিহীন কোম্পানির খাওয়ার টেস্টি স্যালাইন,
সিভিট ট্যাবলেটসহ বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ উদ্ধার করা হয়। পরে সেগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

এ বিষয়ে ইউএনও কামরুজ্জামান সরকার জানান,“সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকি এড়াতে অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি বা মজুতের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।”

খানসামায় ফার্মেসিতে অনুমোদনহীন ওষুধ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

আপডেট সময় : ০৫:৫৮:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫