ঢাকা ০৯:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

খানসামায় পোল্ট্রি খামারে ভয়াবহ আগুন,পুড়ে মারা গেছে হাজার মুরগি

মোঃ লায়ন ইসলাম,খানসামা (দিনাজপুর):
  • আপডেট সময় : ০৫:৪৯:০৮ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫ ৮৫ বার পঠিত

দিনাজপুরের খানসামা উপজেলার ভাবকী ইউনিয়নের গুলিয়াড়া গ্রামে অবস্থিত মীম পোল্ট্রি খামারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার (২৭ ডিসেম্বর) ভোর রাতে ৪ ঘটিকার সময় মনজুরুল ইসলামের মালিকানাধীন মীম পোল্ট্রি খামারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন খামারের মালিক।
প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা যায়, শনিবার (২৭ ডিসেম্বর) ভোর ৪ টার সময় এই ঘটনা ঘটে। খামারে দায়িত্বরতদের চিৎকার শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে খামারের বড় একটি অংশ আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

খামারের মালিক মনজুরুল ইসলাম বলেন, খামারের ভেতরে থাকা প্রায় এক হাজার মুরগি পুড়ে মারা যায়। এছাড়া খামারের অবকাঠামো ও বিভিন্ন সরঞ্জাম পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক সাত থেকে আট লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে ভাবকী ইউপি চেয়ারম্যান রবিউল আলম তুহিন বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডে পোল্ট্রি খামার ক্ষতিগ্রস্থ হওয়ার বিষয়টি দু:খজনক। অগ্নিকান্ড প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সজাগ ও সচেতন থাকতে হবে।

খানসামায় পোল্ট্রি খামারে ভয়াবহ আগুন,পুড়ে মারা গেছে হাজার মুরগি

আপডেট সময় : ০৫:৪৯:০৮ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫