ঢাকা ০৪:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

খানসামায় পুষ্টি সপ্তাহ উপলক্ষে ৩ এতিমখানায় ২০০ শিক্ষার্থীকে পুষ্টিকর খাবার বিতরণ

মোঃ লায়ন ইসলাম- খানসামা (দিনাজপুর):
  • আপডেট সময় : ০৫:৫৬:০০ অপরাহ্ন, শনিবার, ১১ মে ২০২৪ ১২৪ বার পঠিত

জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৪ উদযাপন উপলক্ষে দিনাজপুরের খানসামা উপজেলার ৩ এতিমখানায় পুষ্টিবার্তা প্রদান ও পুষ্টিকর খাবার বিতরণ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

শনিবার (১১ মে) দুপুরে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে পাকেরহাট কেরাতুল কুরআন নূরানী হাফেজিয়া ক্বওমী মাদ্রাসা ও এতিমখানা, ভান্ডারদাহ আল জামিয়াতুল ইসলামিয়া জামালুল কোরআন এতিমখানা ও মদিনাতুল উলুম মহিলা মাদ্রাসা ও এতিমখানার প্রায় ২শ শিক্ষার্থীদের মাঝে এই খাবার বিতরণ ও পুষ্টি বার্তা প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ইউএনও মোঃ তাজ উদ্দিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. শামসুদ্দোহা মুকুল, গাইনী কনসালটেন্ট ডা. হাসিনা বানু ও এনেস্থিসিয়া কনসালটেন্ট ডা. রিজওয়ানুল কবিরসহ সংশ্লিষ্টরা।

এসময় বক্তারা এতিমখানার শিশুদের পুষ্টি ও স্বাস্থ্যগত বিভিন্ন পরামর্শ দেন এবং লেখাপড়ার যেকোনো প্রয়োজনে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।

খানসামায় পুষ্টি সপ্তাহ উপলক্ষে ৩ এতিমখানায় ২০০ শিক্ষার্থীকে পুষ্টিকর খাবার বিতরণ

আপডেট সময় : ০৫:৫৬:০০ অপরাহ্ন, শনিবার, ১১ মে ২০২৪