ঢাকা ০৭:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

খানসামায় জুয়ার আসর থেকে ইউপি সদস্যসহ আটক ৪

মোঃ লায়ন ইসলাম-খানসামা (দিনাজপুর):
  • আপডেট সময় : ০৬:৩৫:১৫ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫ ৮৩ বার পঠিত

দিনাজপুরের খানসামায় জুয়ার আসর থেকে এক ইউপি সদস্যসহ ৪ জুয়াড়িকে আটক করেছে খানসামা থানা পুলিশ। এ ঘটনায় সোমবার (২০ জানুয়ারি) দুপুরে খানসামা থানায় একটি মামলা করা হয়। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

আটকরা হলেন- পার্শ্ববর্তী বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ভোগডোমা এলাকার হাসান আলীর ছেলে ইউপি সদস্য শহিদুল ইসলাম (৪২), খানসামা উপজেলার খামারপাড়া ইউনিয়নের নেউলা এলাকার মৃত আছির উদ্দীনের ছেলে জাহিদুল ইসলাম (৫০), মৃত আব্দুর রউফের ছেলে আতিয়ার রহমান (৪৫) এবং মৃত ফলিল উদ্দীনের ছেলে হাফিজ উদ্দীন (৫০)।

পুলিশ জানায়, রোববার (১৯ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার খামারপাড়া ইউনিয়নের নেউলা গ্রামের আত্রাই নদীর পাড় এলাকায় অভিযান চালিয়ে টাকার বিনিময়ে জুয়া খেলার ২টি ডাবু, ৬টি ডাবুর গুটি, ১টি প্লাস্টিকের বোর্ড, তাস খেলার এক বান্ডিল কার্ডসহ ৪ জনকে আটক করা হয়।

খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমূল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। জুয়া পারিবারিক ও সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং অন্যান্য অনেক অপরাধের জন্ম দেয়। তাই জুয়া প্রতিরোধে আমাদের অভিযান অব্যাহত আছে।

খানসামায় জুয়ার আসর থেকে ইউপি সদস্যসহ আটক ৪

আপডেট সময় : ০৬:৩৫:১৫ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫