ঢাকা ০৬:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

খানসামায় জাতীয় সমাজসেবা দিবস পালিত

মোঃ লায়ন ইসলাম-খানসামা (দিনাজপুর):
  • আপডেট সময় : ০৩:২৮:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫ ১৮৩ বার পঠিত

দিনাজপুরের খানসামায় র‌্যালি, আলোচনা সভা ও হুইল চেয়ার বিতরণের মধ্য দিয়ে জাতীয় সমাজসেবা দিবস পালন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।

দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল ‘নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার’।

বৃহস্পতিবার (০২ জানুয়ারি) দুপুরে র‌্যালি শেষে উপজেলা পরিষদ কমপ্লেক্স হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে হুইল চেয়ার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা তমিজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিক আহমেদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার, উপজেলা মৎস্য কর্মকর্তা শাম্মী আক্তার, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা খানসামা সাংবাদিক ফোরামের আহবায়ক মাসুদ রানা।

বক্তারা বলেন, সরকার দেশের দুস্থ, দরিদ্র, অসহায় শিশু, প্রতিবন্ধী, কিশোর-কিশোরী, স্বামী পরিত্যক্ত নারী ও প্রবীণ ব্যক্তিসহ সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে।

খানসামায় জাতীয় সমাজসেবা দিবস পালিত

আপডেট সময় : ০৩:২৮:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫