ঢাকা ১০:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

খানসামায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

মোঃ লায়ন ইসলাম-খানসামা (দিনাজপুর);
  • আপডেট সময় : ০৩:১৬:০০ অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ ১৮৭ বার পঠিত

দিনাজপুরের খানসামায় ২০২৩-২৪ অর্থবছরে খরিফ-১/২০২৪-২৫ মৌসুমে পাট, উফশী আউশ এবং গ্রীষ্মকালীন পেঁয়াজ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১২৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে প্রণোদনা কর্মসূচীর আওতায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম উদ্বোধন হয়েছে।

সোমবার (২৯ এপ্রিল) সকালে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৯০০ জন কৃষককে ৫ কেজি ধানের বীজ, ৩০০ জনকে ১ কেজি পাটের বীজ ও ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার এবং ৫০ জন কৃষককে ১ কেজি পেঁয়াজ বীজ, ২০ কেজি ডিএপি সার ও ২০ কেজি এমওপি সার প্রদান করা হয়।

এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাজ উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা হাবিবা আক্তার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা বন কর্মকর্তা এস. এম মনজুরুল কাদের, উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ, কৃষক-কৃষাণী, সাংবাদিক ও সুধীজন।

খানসামায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

আপডেট সময় : ০৩:১৬:০০ অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪