ঢাকা ০৫:০১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

খানসামায় ইঁদুর নিধন অভিযান এবং বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন

মোঃ লায়ন ইসলাম-খানসামা (দিনাজপুর):
  • আপডেট সময় : ০৭:২২:৫৮ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪ ১৩৯ বার পঠিত

“ছাত্র-শিক্ষক-কৃষক ভাই, ইঁদুর দমনে সহযোগীতা চাই” স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের খানসামায় ইঁদুর নিধন অভিযান এবং প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন হয়েছে। 

সোমবার (১১ নভেম্বর) সকালে উপজেলা কৃষি অফিসে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তারের সভাপতিত্বে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজ উদ্দিন। উপ-সহকারী কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক আমিনুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রতন কুমার ঘোষ, উপজেলা মৎস্য কর্মকর্তা শাম্মী আক্তার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিমসহ কৃষকগণ।

জানা যায়, ২০২৪-২৫ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় রবি/২০২৪-২৫ মৌসুমে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী শীতকালীন পেঁয়াজ, অড়হড় ও বোরো ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক ২৫৭০ জন কৃষকের মাঝে বিতরণ করা হবে।

খানসামায় ইঁদুর নিধন অভিযান এবং বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন

আপডেট সময় : ০৭:২২:৫৮ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪