ঢাকা ০১:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

খানসামায় আগুনে পুড়ে নি:স্ব ১৬ পরিবার

মোঃ লায়ন ইসলাম- খানসামা (দিনাজপুর):
  • আপডেট সময় : ০৬:১১:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০২৪ ১৬৫ বার পঠিত

আগুনে পুড়ে নি:স্ব হয়ে গেছে দিনাজপুরের খানসামা উপজেলার ছাতিয়ানগড় গ্রামের ১৬ দরিদ্র পরিবার।

বৃহস্পতিবার (৫ এপ্রিল) বিকেল ৩ টার দিকে উপজেলার ০৩ নং আংগারপাড়া ইউনিয়নের ছাতিয়ানগড় ঝাপুপাড়ায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে অগ্নিকাণ্ড এর সূত্রপাত নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে ঐ এলাকার বাবলুর বাড়ি থেকে আগুনের সূত্রপাত হয়। পরে নিমিষেই বৈদ্যুতিক শর্টসার্কিট এর মাধ্যমে সেটি ছড়িয়ে পড়ে। পরে খানসামা ও উত্তরা ইপিজেড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই অগ্নিকাণ্ডে ১৬ টি দরিদ্র পরিবারের আশ্রয়স্থল বাড়ি, নগদ টাকা, উৎপাদিত বিভিন্ন ফসল, পাঠ্য বই ও গুরুত্বপূর্ণ কাগজপত্র মিলে প্রায় ৫০ লক্ষ টাকার অধিক হয়ে। এতে নিরুপায় হয়ে আবেগাপ্লুত হয়ে যায় পরিবারগুলো।

পরে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, ইউপি চেয়ারম্যান মোস্তফা শাহ, উপ-সহকারী প্রকৌশলী সুশীতল গোবিন্দ দেব, ইউপি সদস্য রশিদুল ইসলাম শাহসহ অনেকে।

বিষয়টি নিশ্চিত করে খানসামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ কমল রায় বলেন, আগুনের সূত্রপাত নিশ্চিত হওয়া যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। যেকোনো অগ্নিকাণ্ড রোধে সকলকে সচেতন ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন এই কর্মকর্তা।

খানসামায় আগুনে পুড়ে নি:স্ব ১৬ পরিবার

আপডেট সময় : ০৬:১১:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০২৪