ঢাকা ১২:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

খানসামায় অনলাইনে প্রকাশ্য জুয়া খেলার অপরাধে ৫ জন কে গ্রেপ্তার, ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড

মোঃ লায়ন ইসলাম- খানসামা (দিনাজপুর):
  • আপডেট সময় : ০৫:৩৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪ ১৪৬ বার পঠিত

দিনাজপুর জেলার খানসামা উপজেলায় প্রকাশ্য জুয়া খেলার অপরাধে পাঁচজন জুয়াড়ীকে ৩০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ তাজ উদ্দীন। উপজেলার আংগারপাড়া বাংলাবাজার ও সূবর্ণখুলী মুশাহার পাড়া এলাকা থেকে ৫ জন আটক করেছে থানা পুলিশ।

ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা যায়, বুধবার(১৪ ফেব্রুয়ারী ) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ঐ এলাকায় নির্বাহী ম্যজিস্ট্রেট ও ইউএনও মো. তাজ উদ্দিন ও অফিসার ইনচার্জ মোজাহারুল ইসলামের নেতৃত্ব পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়। এই সময় তাদের কাছে থেকে ৫ টি এন্ড্রয়েড ফোন ও ৮৪ টি সিম কার্ড জব্দ করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলার ২নং ভেড়ভেড়ী ইউনিয়নের সদ্দপাড়ার আবু বক্কর সিদ্দিকের ছেলে আনোয়ার হোসেন (২০), হামিদুল ইসলামের ছেলে হাচানুর ইসলাম (১৯), ঐ এলাকার ঝগড়ু পাড়ার ফরহাদ আলীর ছেলে গালিব ইসলাম (১৯), আংগারপাড়া সূবর্ণখুলী মুসাহারপাড়ার নারায়ণ ভুঁইয়ার ছেলে উজ্জ্বল ভুঁইয়া (২৫) ও পার্শ্ববর্তী সৈয়দপুর গোলাহাট এলাকার সুমন ইসলাম (২৯)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এই এলাকায় একটি চক্র অনলাইন জুয়ার সাথে জড়িত থেকে অনেক পরিবার ও যুবক নি:স্ব হয়ে গেছে। তাই গোপন সংবাদের ভিত্তিতে অনলাইন জুয়া রোধে এই অভিযানে আটক ৫ যুবককে অনলাইন জুয়ায় জড়িত থাকার দায়ে প্রকাশ্য জুয়া আইন ১৮৬৭ সালের ৪ধারা অনুযায়ী প্রত্যেককে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

ওসি মোজাহারুল ইসলাম বলেন, ভ্রাম্যমান আদালতে সাজা প্রদানের পর আটক ৫ জনকে জেলহাজতে পাঠানো হয়েছে। মাদক, ও জুয়া প্রতিরোধে থানা পুলিশ সজাগ।

বিষয়টি নিশ্চিত করে ইউএনও মোঃ তাজ উদ্দিন বলেন, জুয়া ও মাদক সামাজিক ব্যাধি। সমাজকে ব্যাধি মুক্ত করতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক ও জুয়ামুক্ত খানসামা উপজেলা গড়তে সবার সচেতনতা ও সহযোগিতা প্রয়োজন।

খানসামায় অনলাইনে প্রকাশ্য জুয়া খেলার অপরাধে ৫ জন কে গ্রেপ্তার, ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড

আপডেট সময় : ০৫:৩৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪