ঢাকা ০৬:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

খাগাড়ছড়ির তিন ইউএনও বদলি

মো: আরিফুল ইসলাম- খাগড়াছড়ি:
  • আপডেট সময় : ১২:৪৪:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ ডিসেম্বর ২০২৩ ৩৫২ বার পঠিত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশে উপজেলা নির্বাহী অফিসারদের (ইউএনও) বদলি প্রক্রিয়া চলমান রয়েছে। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে খাগড়াছড়ির তিন ইউএনওকে দেশের বিভিন্ন উপজেলায় বদলী/পদায়ন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বৃহস্পতিবার মধ্যরাতে চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ শামীম আলম স্বাক্ষরিত এই প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, খাগাড়ছড়ির মানিকছড়ির উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রক্তিম চৌধূরীকে রাঙ্গামাটির কাউখালী, দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ আরাফাতুল আলমকে কুমিল্লার দাউদকান্দি উপজেলায় বদলী করা হয়েছে। রাঙ্গামাটির কাউখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দা সাদিয়া নূরীয়াকে মানিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার এবং চট্টগ্রামের কর্ণফুলি উপজেলা নির্বাহী অফিসার মো. মামুনুর রশীদকে দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে পদায়ন করা হয়েছে।

এর আগে গেল ৪ ডিসেম্বর অপর এক প্রজ্ঞাপনে পানছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া আফরোজকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বদলি করা হয়েছে। একই প্রজ্ঞাপনে লক্ষীপুরের রায়পুরের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অনজন দাশকে খাগড়াছড়ির পানছড়ি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়ন করা হয়েছে।

খাগাড়ছড়ির তিন ইউএনও বদলি

আপডেট সময় : ১২:৪৪:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ ডিসেম্বর ২০২৩