ঢাকা ০৮:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

খাগড়াছড়ির রামগড়ে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির লাশ উদ্ধার

মো: আরিফুল ইসলাম- খাগড়াছড়ি:
  • আপডেট সময় : ০২:৩৯:২০ অপরাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০২৩ ১৭৬ বার পঠিত

খাগড়াছড়ির রামগড়ে নুর আলম (৫০) নামে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

উদ্ধারকৃত লাশটি রামগড় পৌরসভার তৈছালাপাড়া এলাকার বীরমুক্তিযোদ্ধা সোলতান আহাম্মদের বড়ছেলের। তার রায়হান (১২) ও রাকিব (১০) নামে দুই জন সন্তান রয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার (২৩ অক্টোবর) ভোরে পাহাড়াঞ্চল কৃষি গবেষণা কেন্দ্র মসজিদের অযুখানার পাশে মুসল্লিরা লাশটি পড়ে থাকতে দেখে পুলিশ ও তার স্বজনদের খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে।

স্থানীয় কাউন্সিলর নুর মোহাম্মদ শামিম জানান, নুর আলম দীর্ঘ ২৫ বছর মানসিক ভারসাম্যহীন। সে ওই মসজিদ কোয়াটারের পাশের পরিতাক্ত একটি কক্ষে থাকতো মাঝে মধ্যে বাড়িতে যেতো।

নিহতের পিতা বীরমুক্তিযোদ্ধা সোলতান আহাম্মদ জানান, তার ছেলে পাহাড়াঞ্চল কৃষি গবেষণা কেন্দ্রের বাগানে মাসিক বেতনে লেভারের কাজ করতো। মানসিক সমস্যা দেখা দিলে কর্তৃপক্ষ তাকে বাগানের চাকুরীতে আর নিয়মিত করেনি।

রামগড় থানার উপ-পরিদর্শক মো: জাফর আলম জানান, মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

খাগড়াছড়ির রামগড়ে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির লাশ উদ্ধার

আপডেট সময় : ০২:৩৯:২০ অপরাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০২৩