ঢাকা ০৯:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

খাগড়াছড়িতে ৪৩ বিজিবি’র জব্দকৃত ১ কোটি ৬১ লাখ ৯৮ হাজার টাকার মাদকদ্রব্য ধ্বংস

মো: আরিফুল ইসলাম- খাগড়াছড়ি:
  • আপডেট সময় : ০৬:৫৫:২৮ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩ ৫১০ বার পঠিত

খাগড়াছড়ির রামগড় ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (রামগড় জোন) আওতাধীন চট্টগ্রাম উত্তরের বিভিন্ন বিওপি কর্তৃক অভিযান চালিয়ে উদ্ধারকৃত ১ কোটি ৬১ লাখ ৯৮ হাজার টাকা মূল্যের মালিকবিহীন বিপুল পরিমান মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।

সকালে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাগানবাজার উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ।

অনুষ্ঠানে ৪৩ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল আবু বকর সিদ্দিক সাইমুম এর সভাপতিত্বে বিজিবির চট্টগ্রাম দক্ষিন-পূর্ব রিজিয়নের পরিচালক (অপারেশন), ৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল শাহেদ মিনহাজ, ২৩ বিজিবির জোন অধিনায়ক লেঃ কর্নেল আলমগীর কবির, ৪০ বিজিবির জোন অধিনায়ক লেঃ কর্নেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ, চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আবদুল মালেক, রামগড় উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি, হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শোয়েব আহাম্মেদ খান, রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাজিম উদ্দিন, মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন, ফটিকছড়ি থানার ওসি রবিউল ইসলাম, গণমাধ্যমকর্মী , শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিজিবি জানায়, ২০১৬ সাল থেকে অদ্যাবধি পর্যন্ত চট্টগ্রাম জেলার সীমান্ত এলাকা হতে মালিকবিহীন অবস্থায় উদ্ধারকৃত বিভিন্ন প্রকার মাদকদ্রব্যে ধ্বংস করা হয় । ধ্বংশের মধ্যে ছিল, ৭২৫১ বোতল ভারতীয় বিভিন্ন প্রকার মদ, ২৬৯ বোতল ভারতীয় বিয়ার ক্যান, ১৯২৭ বোতল ভারতীয় ফেন্সিডিল, ৯৮৭৮ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট, ৪০৯.৩৬ কেজি ভারতীয় গাঁজা, ২০৮.২৫ লিটার ভারতীয় চোলাই মদ, ৪০ পিস টার্গেট ট্যাবলেট, ৪০ পিস সেনেগ্রা ট্যাবলেট ও ৫০০ পিস নিমসোলাইড ট্যাবলেট। ধ্বংসকৃত এসব মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৬১ লক্ষ ৯৮ হাজার টাকা।

এসময় ৪৩ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল আবু বকর সিদ্দিক সাইমুম তার বক্তব্যে বলেন, মাদকদ্রব্য পাচার রোধে বেসামরিক প্রশাসন ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি মিডিয়াকর্মীসহ সর্বস্তরের নাগরিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

খাগড়াছড়িতে ৪৩ বিজিবি’র জব্দকৃত ১ কোটি ৬১ লাখ ৯৮ হাজার টাকার মাদকদ্রব্য ধ্বংস

আপডেট সময় : ০৬:৫৫:২৮ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩