ঢাকা ১০:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

খাগড়াছড়িতে পানছড়িতে জাল ভোট দিতে গিয়ে চার যুবকের কারাদন্ড

মো: আরিফুল ইসলাম-খাগড়াছড়ি:
  • আপডেট সময় : ১০:২৬:৩৫ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪ ১৫৩ বার পঠিত

খাগড়াছড়ির পানছড়িতে জাল ভোট দিতে গিয়ে আটক চার যুবককে ছয়মাস করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৭ জানুয়ারি) সকালের দিকে পানছড়ির লোগাং ইউনিয়নের বড় পানছড়ি (দক্ষিণ) সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন পানছড়ি উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার অঞ্জন দাশ।

কারাদন্ডপ্রাপ্ত চার যুবক হলো- জাহিদ হাসান, শওকত মিয়া, মো. হালিম ও মো. ফুল মিয়া। তার সকলেই পানছড়ির লোগাং এলাকার বাসিন্দা।

পানছড়ি উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার অঞ্জন দাশ বলেন, সকালে ছদ্মবেশে ভোট কেন্দ্রে ঢুকে জাল ভোট দেওয়ার অপরাধে চার যুবককে শনাক্ত করেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট আহমেদ হাসান।

পরে তাদের ছয় মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট আহমেদ হাসান। এ সময় বড় পানছড়ি (দক্ষিণ) সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. জাফরুল্লাহ উপস্থিত ছিলেন। পরে দন্ড প্রাপ্ত চার যুবককে পানছড়ি থানায় পাঠানো হয়।

খাগড়াছড়িতে পানছড়িতে জাল ভোট দিতে গিয়ে চার যুবকের কারাদন্ড

আপডেট সময় : ১০:২৬:৩৫ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪