ঢাকা ০৩:০১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ক্রিকেট দলে সুযোগ পাওয়া অর্ঘ্যের পাশে দাঁড়ালো কেশবপুর উপজেলা ক্রীড়া সংস্থা ও হোটেল জাবির ইন্টারন্যাশনাল

আজিজুর রহমান-কেশবপুর(যশোর):
  • আপডেট সময় : ০৯:১২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩ ৪১৯ বার পঠিত

যশোর জেলা অনুর্ধ্ব-১৪ ক্রিকেট দলে সুযোগ পেল কেশবপুরের অর্ঘ্য ঘোষ।
সে দলে উইকেট কিপার ও ব্যাটসম্যান হিসেবে খেলছে। অর্ঘ্য ঘোষ উপজেলার মজিদপুর গ্রামের মৃত সমীর ঘোষের ছেলে ও কেশবপুর মধুশিক্ষা নিকেতনের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

কেশবপুর উপজেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে মঙ্গলবার ১৯ সেপ্টেম্বর বিকেলে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অর্ঘ্য ঘোষকে ক্রীড়া সামগ্রী ও হোটেল জাবির ইন্টারন্যাশনালের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জয় সাহার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে ওই খেলোয়াড়ের হাতে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পলাশ কুমার মল্লিক, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দীন আলা,কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ আছাদুজ্জামান, সহকারী অধ্যাপক মশিউর রহমান, উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর রবিউল ইসলাম,
উপজেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক নূরুল ইসলাম খান প্রমুখ।

খেলাধুলার মাধ্যমে এলাকার সুনাম বয়ে আনাসহ সে ভবিষ্যতে জাতীয় ক্রিকেট দলে খেলতে চায় বলে অর্ঘ্য ঘোষ জানায়। সে সকলের কাছে দোয়া চেয়েছেন।

ট্যাগস :

ক্রিকেট দলে সুযোগ পাওয়া অর্ঘ্যের পাশে দাঁড়ালো কেশবপুর উপজেলা ক্রীড়া সংস্থা ও হোটেল জাবির ইন্টারন্যাশনাল

আপডেট সময় : ০৯:১২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩