ঢাকা ০৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কোরআনের পাখিদের নিয়ে বিশ টাকার ফাউন্ডেশনের ইফতার আয়োজন

মোহাম্মদ ইকবাল হোসেন নাঈম-(কুমিল্লা) চৌদ্দগ্রাম:
  • আপডেট সময় : ০১:৪১:৩০ অপরাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪ ৮০২ বার পঠিত

চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়নের নোয়াপাড়া গ্রামে অবস্থিত জামিয়া আজিজিয়া শফিউল উলুম মাদ্রাসা, এই মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে অনেকেই এতিম, দুঃস্থ ও অসহায়। আবার অনেকের বাবা-মা থাকলেও কাছে নেই। এই শিশুদের অনেকেরই বয়স ১৫ বছর পার হয়নি, কিন্তু তার আগেই কোরআনের হাফেজ হয়ে গেছে অনেকেই৷

রবিবার (১৩ রমজান) নোয়াপাড়া গ্রামে অবস্থিত জামিয়া আজিজিয়া শফিউল উলুম মাদ্রাসার এই শিক্ষার্থীদের জন্য ইফতারের আয়োজন করেছিল ❝বিশ টাকার ফাউন্ডেশন❞ এতে প্রায় দেড়শ’ রোজাদার অংশগ্রহণ করে। এই শিশুদের কোরআনের পাখি হিসেবে আখ্যা দিয়ে মাদরাসার শিক্ষক মাওলানা আনোয়ার সাহেব বলেন, আমরা খুব ছোট পরিসরে মাত্র কয়েকজন ছাত্র দিয়ে শুরু করে আপনাদের সকলের সহযোগিতায় আমরা এই পর্যন্ত এসেছি৷

মাওলানা আনোয়ার সাহেব আরও বলেন ❝বিশ টাকার ফাউন্ডেশন❞ আজকের ইফতার আয়োজন করে এতিম ও অসহায় হাফেজদের তৃপ্তির সহিত মনে যে আনন্দ দিয়েছে তার জন্য আল্লাহর কাছে দোয়া করছি যেন আপনাদের এই মানবিক কাজ অটুট থাকে আজীবন৷ পরিশেষে তিনি নির্মাণাধীন মাদ্রাসার জন্য সকলের সহযোগিতা কামনা করে মোনাজাত করেন৷ এ সময় তিনি ইফতার আয়োজনের উদ্যোক্তা বিশ টাকার ফাউন্ডেশন ও তাদের সহযোগিদের জন্য দোয়া করেন।

পরে ❝বিশ টাকার ফাউন্ডেশন❞ এর সাধারণ সম্পাদক মোঃ রাসেল হোসেন আয়োজনে যারা অর্থ দিয়ে এবং শ্রম দিয়ে সহযোগিতা করেছেন তাদের মঙ্গল কামনা করে কোনো ভুল-ত্রুটি হলে সবাইকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানান। এ সময় মাসুম খান নীল, মিজান ভূঁইয়া, মোঃ শাকিল, এম জে হাসান, আজিম মাহমুদ,মিরাজুল ইসলাম নাফিস,হাবিবুর রহমান,আল-আমিন,শাহ রিয়াজ ও মুন্সিরহাট ব্লাড ব্যাংকের সভাপতি মুহাঃ ইসমাইল হোসেন উপস্থিত ছিলেন।

কোরআনের পাখিদের নিয়ে বিশ টাকার ফাউন্ডেশনের ইফতার আয়োজন

আপডেট সময় : ০১:৪১:৩০ অপরাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪