ঢাকা ০৯:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কোটচাঁদপুরে এক নারীকে দলবদ্ধ ধর্ষণ,কারাগারে তিন ধর্ষক

শহিদুল ইসলাম -ঝিনাইদহঃ-
  • আপডেট সময় : ১০:৩৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩ ২১৭ বার পঠিত

ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর এলাকায় এক নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ৩ জন রিকশাচালককে আটক করা হয়েছে। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

ঘটনার পরদিন কোটচাঁদপুর মডেল থানায় ভুক্তভোগী মামলা করেন। যার মামলা নম্বর (১১) পরে ৩ জনকে আটক করে পুলিশ। তারা হলো–রেলস্টেশন পাড়া মৃত রমজান আলীর ছেল ইসমাইল (৪০) বনবিভাগ পাড়ার মৃত ইব্রাহিম মন্ডলের ছেলে ইসরাইল (৫৫) বনবিভাগ পাড়ার সানাউল্লাহ মিস্ত্রির ছেলে আব্দুল খালেক (৪৫) তারা পেশায় রিকশাচালক।
জানা গেছে, ওই নারীর বাড়ি কোটচাঁদপুরে। তিনি ঢাকায় গৃহকর্মীর কাজ করেন। মঙ্গলবার রাত ৯টার দিকে বাসে ঢাকা থেকে কোটচাঁদপুর শহরে আসেন।এরপরবাসস্ট্যান্ড-সংলগ্ন গাবতলাপাড়ায় পূর্বপরিচিত এক নারীর বাসায় যান। সেখানে খাবার খাওয়ার পর ঘরের বারান্দায় শুয়ে ছিলেন তিনি। পরে তার আত্মীয় বাসস্ট্যান্ডে নিজের চায়ের দোকানে চলে যান। সেই সুযোগে ওই চা দোকানির স্বামী ইসরাইল ঘরের তালা খুলে ঘরে প্রবেশ করে তাকে ধর্ষণ করে। এরপর ইসমাইল ও আব্দুল খালেকও তাকে ধর্ষণ করে।
কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনর্চাজ সৈয়দ আল মামুন জানান, এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী। এরপর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সত্যতা স্বীকার করেছে। এবং বুধবার ঝিনাইদহ সদর হাসপাতালে তাকে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা হয়েছে বলে জানান।

কোটচাঁদপুরে এক নারীকে দলবদ্ধ ধর্ষণ,কারাগারে তিন ধর্ষক

আপডেট সময় : ১০:৩৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩